চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আকমল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার ভিন্নমত দমনের নীল নকশা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
শিক্ষা
A A

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আকমল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের নীল নকশার অংশ বলে অভিযোগ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

রোববার দুপুরে মধুর ক্যান্টিনে লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী এমন অভিযোগ করেন।

এ সময় ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজউল্লাহ, সাধারণ সম্পাদক রাজিব দাশ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাবি শাখার আহ্বায়ক আলমগীর হোসেন সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শখার দপ্তর সম্পাদক ওমর ফারুক শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সালমান সিদ্দিকী বলেন, গত ১৯ জুলাই ‘অপরাজেয় বাংলায়’ নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দের সংহতি সমাবেশে অধ্যাপক আকমল হোসেনের প্রদত্ত বক্তব্যের একটি অংশকে খন্ডিত ও পরিপ্রেক্ষিতবিহীনভাবে প্রচার করে তার সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তির অভিযোগ আনা হয়েছে। আকমল হোসেনের বক্তব্যের পুরো ভিডিও এবং লিখিত ব্যাখ্যা দেখলে যে কেউ বুঝতে পারবেন তার বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আকমল হোসেনের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষকবৃন্দ, যারা সম্প্রতি শিক্ষার্থীদের উপর নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তাকে বিতর্কিত করার চেষ্টা বাস্তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়িনের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতাসহ গণতান্ত্রিক পরিবেশের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে স্তব্ধ করার লক্ষ্যে পরিকল্পিত আক্রমণ।

‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি লক্ষ্য করিনি কিংবা নিতান্ত বিবৃতি পর্যন্ত প্রদান করা হয়নি। অথচ আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ছাত্রলীগ সন্ত্রাসীদের পক্ষেই অবস্থান নিলেন।’

Reneta

এই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন থেকে আগামীকাল সোমবার দুপুরে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT