চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকবর-রাকিবুলরা বিশ্বকাপের ফাইনাল খেলবে, আশা মিরাজের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে ওঠার মিশনে বৃহস্পতিবার পচেফস্ট্রুমে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে প্রথম দল হিসেবে মঙ্গলবার শিরোপার মঞ্চে পৌঁছেছে ভারত। জুনিয়র টাইগারদের সামনে এবার বড় অর্জনের হাতছানি।

২০১৬ সালে ঘরের মাটিতে হওয়া যুব বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছিল। সেটিই ছিল টাইগারদের আগের সেরা সাফল্য। মিরাজ মনে করেন তার দলের সাফল্য ছাপিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে আকবর আলির দল।

ফাইনালে উঠতে পারলে আকবর-রাকিবুল-সাকিবরা চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ ট্রফিও সাউথ আফ্রিকা থেকে নিয়ে আসবে, এমন বিশ্বাস মিরাজের। টাইগার অলরাউন্ডার মনে করেন চাপকে জয় করে সেমিতে কিউইদের হারাতে পারলে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশই হবে।

‘অনূর্ধ্ব-১৯ দল অনেক ভালো ক্রিকেট খেলছে। আমার কাছে মনে হয়েছে দলের ভেতর ভালো বোঝাপড়া ছিল। তিন বিভাগেই অনেক ভালো ক্রিকেট খেলছে। কালকের ম্যাচে এই তিন বিভাগেই ভালো করতে পারলে ফাইনাল খেলবে। আর ফাইনাল খেললে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হবো।’

‘সেমিফাইনাল ম্যাচে অনেক চাপ থাকবে, তবে যারা নিতে পারবে ভালোভাবে, তারাই জিতবে। ওদের জন্য অনেক বড় একটি সুযোগ, যা আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করতে পারেনি। চ্যাম্পিয়ন হতে পারেনি, ফাইনাল খেলতে পারেনি। আশা করি ওরা ভালো খেলবে।’

চোটের কারণে মিরাজ পাকিস্তানে টেস্ট সিরিজের দলে থাকতে পারেননি। খেলতে পারেননি বিসিএলের প্রথম রাউন্ডে। চোট সারতে লেগে যাবে আরও এক সপ্তাহ। শুক্রবার শুরু হওয়া বিসিএলের দ্বিতীয় রাউন্ডও খেলতে পারবেন না। তৃতীয় রাউন্ড থেকে খেলবেন, সে লক্ষ্য নিয়েই বোলিং শুরু করেছেন ইস্ট জোনের এ অফস্পিনিং অলরাউন্ডার।

Reneta

‘এখন ভালো আছি। বোলিং শুরু করেছি। হয়তো বিসিএলের পরবর্তী ম্যাচ খেলতে পারবো না, তৃতীয় ম্যাচ থেকে খেলতে পারবো আশা রাখি। পুরোপুরি ফিট হয়ে ১ সপ্তাহের মধ্যে খেলায় ফিরতে পারবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপআকবরমেহেদী হাসান মিরাজযুব বিশ্বকাপ-২০২০রাকিবুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT