২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ওমানের মাসকটে অক্টোবরে বসছে ইমার্জিং এশিয়া কাপ। টি-টুয়েন্টি সংস্করণে হবে আসর। আকবর আলীকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে আছেন তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, রাকিবুল হাসান। জাতীয় দল থেকে বাদ পড়া আবু হায়দার রনি, সাইফ হাসান, নাঈম শেখ, শামীম হোসেনদের রাখা হয়েছে। সঙ্গে তরুণ মারকুটে ব্যাটার জিসান আলম, লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী, পেসার রিপন মন্ডলদের রেখেছে বিসিবি।
আগামী ১৬ অক্টোবর থেকে ওমানে শুরু হবে এবারের ইমার্জিং এশিয়া কাপ। প্রথমদিনেই হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ অক্টোবর আফগানিস্তান ও ২২ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। ২৭ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল।
বাংলাদেশ দল: আকবর আলী (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, মারুফ মৃধা।







