চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকবরের সেঞ্চুরি, দীপুর ৬ রানের আক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

টিকে থাকলে আকবর আলীর আগেই সেঞ্চুরি পেয়ে যেতেন শাহাদাত হোসেন দীপু। নার্ভাস নাইনটিজে নোমান চৌধুরীর দ্রুতগতির এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। ৬ রানের জন্য পাননি সেঞ্চুরি। আকবর অবশ্য ভুল করেননি। তিন অঙ্ক ছুঁয়েছেন ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে।

আকবর থেমেছেন ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে। শাহাদাত ৯৪, আর শামীম পাটোয়ারির ৬৭ রানের ঝড়ো ইনিংসে বিসিবি হাই-পারফরম্যান্স ‘এ’ দল ৭ উইকেটে ৪০৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে।

নিজেদের মধ্যে এটিই প্রথম অনুশীলন ম্যাচ। যেখানে আলো ছড়িয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়রা। মঙ্গলবার দুই দিনের ম্যাচের শেষদিনে ব্যাট করবে হাই-পারফরম্যান্স ‘বি’ দল।

আকবর ও শাহাদাত চতুর্থ উইকেটে ১৩৭ রান যোগ করেন। শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজে দলের ওপেনিং জুটিও খারাপ হয়নি। তানজিদ হোসেন তামিমকে নিয়ে শাহাদাত যোগ করেন ৫৫ রান।

তিনে ব্যাট করা মাহমুদুল হাসান জয় করেন ৩০ রান। বেশিক্ষণ টিকতে পারেননি আফিফ হোসেন। ১২ বলে ১২ রান করে হন এলবিডব্লিউ। লোয়ার মিডলঅর্ডারে সুমন খান করেন ৯ রান।

রাকিবুল হাসান ২ ও মুকিদুল ইসলাম ১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। প্রথমদিন খেলা হয়েছে ৮০ ওভার।

Reneta

বিশ্বজয়ী যুব অধিনায়ক আকবরের ১৬১ বলে ১৩৬ রানের ইনিংসে ছিল ২০ চার, ২টি ছক্কা। শাহাদাত ৯৪ রান করতে খেলেন ১৬২ বল। এ ওপেনারের ইনিংসে ছিল ১৪টি চার।

৬৭ রান করতে শামীম খেলেন মাত্র ৪৬ বল। তার ইনিংস ৮ চার ও ৩ বিশাল ছয়ের মারে সাজানো।

শরিফুল ইসলাম ও রেজাউর রহমান নেন ২টি করে উইকেট। নোমান চৌধুরী, শাহিন আলম ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরদীপলিড স্পোর্টসহাই-পারফরম্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT