বাংলাদেশ

আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যু

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আব্দুল মান্নানের একটি পোর্ট্রেট ছবি, তিনি একজন সংসদ সদস্য, পরিপাটি পোশাক ও চশমা পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বগুড়া-১ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন স্পিকার ও বিরোধিদলীয় নেতাও।

তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

আব্দুল মান্নান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বগুড়া-১ নির্বাচনী এলাকার নির্বাচিত এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দুই বারের সংসদ সদস্য বর্ষীয়ান এই নেতা ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দিতে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন; এছাড়া একাদশ সংসদের কৃষি মন্ত্রণায় সর্ম্পকিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

বিষয়:আব্দুল মান্নান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…