চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভুলে যায় না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

ফাইল ফুটেজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনী ইশতেহার দিয়ে আওয়ামী লীগ ভুলে যায় না বরং ইশতেহারের চেয়ে দেশের উন্নয়নের জন্য দ্বিগুণ কাজ করে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের গতিধারা অব্যাহত রেখে একটানা সরকার পরিচালনা করেছে এর সফলতা আজ জনগণের কাছে পৌঁছে গেছে।

২০১৭-১৮ অর্থবছরের অর্থ কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রজাতন্ত্রের মালিক জনগণের কাছে দায়বদ্ধ এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জনগণের জীবনমান পরিবর্তনের জন্য সংসদ সদসদ্যদের জনগণের কাছে দায়বদ্ধতা নিয়ে সঠিকভাবে কাজ করতে হবে। কারণ জনগণের শ্রমের ফসলে দেশ পরিচালিত হয়। জাতির পিতা সবসময় বলতেন, দুর্নীতি কৃষক করে না, দুর্নীতি দিনমজুর করে না দুর্নীতি করে আমাদের মতো শিক্ষিত মানুষ। সে কারণে জনগণের স্বপ্ন বাস্তবায়নের জন্য যার যার জায়গা থেকে সৎভাবে কাজগুলো করতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিলো তখনও ভিক্ষা নীতিতে ছিলো না আর সরকার গঠন করার পরও নেই। আজ বাংলাদেশ নিজেদের ভাগ্য নিজেরা গড়ছে কোনো দেশের অর্থের জন্য আর বসে থাকতে হয় নি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন,উন্নয়ন প্রকল্পে কালক্ষেপন নয়। পুরনো প্রকল্পকে টেনে লম্বা না করে, সময়মতো মানসম্পন্ন বাস্তবায়ন নিশ্চিত করে নতুন প্রকল্প প্রণয়নে কর্মকর্তাদের তাগিদ দেন তিনি। সময় থাকতে প্রস্তুতি নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মান ও গতি বাড়ানোর নির্দেশও দিয়েছেন শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT