চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ২৮, জুন ২০১৮
রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে জাতিসংঘের মহাসচিব এসেছেন রোহিঙ্গা শরণার্থীদের দেখতে, শুধু রোহিঙ্গারাই নয় গোটা দেশের মানুষই আজ শরণার্থী হয়ে গেছে। জাতিসংঘের মহাসচিবসহ সকলের আসা উচিত বাংলাদেশটাকে দেখতে। কী কারণে আজকে বাংলাদেশের মানুষ শরণার্থী হয়েছে? একটাই মাত্র কারণ, আওয়ামী লীগ আজকে গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সুলতান সালাউদ্দিন টুকু মুক্তি পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন: ‘জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা ইতোমধ্যে জাতীয় ঐক্যের লক্ষে কাজ শুরু করেছি, যদি আমাদের জাতীয় ঐক্যে সফল হয় তবে আওয়ামী লীগ সরকার তিন দিনের বেশি টিকে থাকতে পারবে না।’

তিনি বলেন: ‘আইনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। একমাত্র আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। রাজনৈতিকভাবে তাকে বন্দী করা হয়েছে, আর রাজনৈতিকভাবে তাকে মুক্ত করতে হবে। তাই কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: ‘আমাদের ৫শ’র অধিক নেতা-কর্মীকে গুম করা হয়েছে। ১৮ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আজকে বিরোধী দলের নেতা-কর্মীরা কেউ বাসায় থাকতে পারছে না। আজকে বেশির ভাগ নেতাকর্মী এখানে, ওখানে থেকে শরণার্থী হয়ে গেছে।’

ফখরুল বলেন: ‘দেশে যে সংকট তৈরি হয়েছে এটা শুধু বিএনপির নয়, এই মহাসংকট হচ্ছে পুরো জাতির। কারণ এই জাতির যা কিছু অর্জন আমাদের স্বাধীনতা, গণতন্ত্র হরণ করা হয়েছে। তিনি বলেন, আজকে দেশ স্বৈরাচারী একটি রাষ্ট্রে পরিণত হয়েছে।’

Reneta

নেতা-কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন: ‘আপনাদের রাজপথে নেমে আসতে হবে এবং জমায়েত বাড়াতে হবে। হাজার, হাজার, লাখে নেমে আসতে হবে তা না হলে সফল হবেন না। সেজন্য জনগণের কাছে যেতে হবে। সুসংগঠিত করতে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT