চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ কোনোদিন এদেশে গণতন্ত্র চায়নি: মঈন খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করে দেশে পুনরায় তার নেতৃত্বেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আওয়ামী লীগ কোনোদিন এদেশে গণতন্ত্র চায়নি বলেও জানান তিনি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধনে তিনি একথা বলেন।

ড. মঈন খান বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পুনরায় এদেশে গণতন্ত্র কায়েম করা হবে, সেই গণতন্ত্র হবে বহুদলীয় গণতন্ত্র, সে গণতন্ত্র বাকশালী গণতন্ত্র নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল থেকে এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, আওয়ামী লীগ কোনোদিন এদেশে গণতন্ত্র চায়নি। তারা চেয়েছে একদলীয় শাসন।

১৯৭৫ সালে তারা বাকশাল কায়েম করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করেনি। একদলীয় শাসনের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছে গণতন্ত্রের জন্য।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, আজকে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হচ্ছে। দরিদ্র জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে বর্তমান সরকার মেগা প্রজেক্ট করছে।

Reneta

বিএনপির এই নেতা বলেন, গতকাল জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে তা হচ্ছে সারা বিশ্বে সুখী দেশগুলোর তালিকা প্রকাশ করেছে। বলতে লজ্জা হয় বাংলাদেশ সুখী দেশগুলো যে পজিশনে ছিল সেখান থেকে ১০ ধাপ নিচে নেমে গেছে।

সরকার সব সময় বলছে বাংলাদেশ নাকি বিশ্বের রোল মডেল, তাহলে বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশ ১০ ধাপ নিচে নামল কেন। এর জবাব সরকারকে দিতে হবে, ধোঁকাবাজি দিয়ে চিরদিন টিকে থাকা যায় না।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, রোকেয়া চৌধুরী তামান্না, ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শামচুন্নাহার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়ামঈন খান
শেয়ারTweetPin

সর্বশেষ

আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে নেমেছিলেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে চার জেলায় ৭ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে: পুতিন

এপ্রিল ২৭, ২০২৬

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ইসমাইল সাকাব ইসফাহানি

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT