চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বৈরাচারী দল: মির্জা ফখরুল

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
২:২৯ অপরাহ্ন ২৬, এপ্রিল ২০২২
জনপদ, ঠাকুরগাঁও, রাজনীতি
A A

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন আন্তর্জাতিকভাবে চিহ্নিত স্বৈরাচারী দল। বিভিন্ন পত্রপত্রিকা, রিসার্চ সেন্টার এবং বিভিন্ন দেশ আওয়ামী লীগকে স্বৈরাচারী দল এবং সরকার হিসাব চিহ্নিত করেছে।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও এর পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সুর্নির্দিষ্ট কিছু ব্যক্তিদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। এতেই প্রমাণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্ট, সে রিপোর্টে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান সম্পর্কে, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উঠে এসেছে, যা আন্তর্জাতিক বিশ্বে প্রমাণিত হয়ে গেছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছে তারা সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী শাসন প্রক্রিয়ার মধ্যে চলছে। সুতরাং এখানে নতুন করে রাষ্ট্রদূতদের ডেকে কথা বলার বিষয় নেই। রাষ্ট্রদূতদের আমরা কখনও ডাকি না। তারা আগেও করতেন এখনও করেন অফিসে নিয়মিত এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

ফখরুল জানান, ‘দুঃখজনক হলেও সত্য আওয়ামী লীগ অনির্বাচিত সরকার, পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়েছে আমলাদের উপরে, আইনশৃঙ্খলা বাহিনীর উপরে, জনগণ থেকে তারা সম্পূর্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত এটা সম্পূর্ণভাবে সামরিক-বেসামরিক আমলাতন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যখন তারা গণতন্ত্রের কথা বলে তখন এটা আমাদের কাছে হাস্যকর মনে হয়।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দফতর সম্পাদক মামুন উর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগঠাকুরগাঁও
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT