চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সম্মেলনে ভারত, রাশিয়া, চীন

নাসিমুল শুভনাসিমুল শুভ
৪:৫৮ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৬
রাজনীতি
A A

বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান সরকার এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ইতিবাচক নেতৃত্বের প্রশংসা করেছে আমন্ত্রিত বিদেশী অতিথিরা।

ভারত, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ইতালিসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অতিথিদের জন্য নির্ধারিত পর্বে বক্তব্য রাখেন।

“শেখ হাসিনা শুধু বাংলাদেশের জননেত্রীই নন, পুরো দক্ষিণ এশিয়ার জননেত্রী” বলেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর ভাইস প্রেসিডেন্ট বিনয় প্রভাকর এমপি। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তাঁর দল ও সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভারতীয় জনতা পার্টি’র ভাইস প্রেসিডেন্ট বিনয় প্রভাকর।

14716270_548733108649885_230557306067752870_n
ইউনাটেড রাশিয়ার নেতা সের্গেই জেলেজনিয়াগ এমপি জানান বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০তম ত্রি-বার্ষিক সম্মেলনে আমন্ত্রিত হয়ে তিনি সম্মানিত বোধ করছেন। এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় তিনি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন,“ বিশ্বে রাশিয়া এবং বাংলাদেশের অবস্থান একই রকমের। বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক সমতা ও পারস্পারিক শ্রদ্ধার। এজন্য তারা একে অপরের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরমধ্যে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক লেনদেন ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। এ বছরও দুই দেশের বাণিজ্যের লেনদেন ইতিবাচকভাবে বাড়ছে”।

14680749_548737315316131_1437126560974194885_n

বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তাঁর দল ও সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ঝেং জিয়াওজং।

Reneta

14680606_548729851983544_7972384748988548838_n

নেপালের সিনিয়র নেতা ড. রাম সরেন মাহাতো বলেন,“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জন্ম নেয়া বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী দেশে পরিণত হয়েছে। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিদেশি অতিথিদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে এ কথা জানান তিনি।

ড. রাম সরেন মাহাতো বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের জন্ম হয়েছে। ওই মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একজন মহান নেতা। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন করছে। নেপালও উন্নয়নে বিশ্বাসী। তাই বাংলাদেশের সঙ্গে নেপালের বন্ধুত্ব গভীর”।

ভারত, রাশিয়া, চীন সহ আওয়ামী লীগের সম্মেলনে ১২টি দেশের রাজনৈতিক দলের ৫৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছে।

বিদেশী অতিথিরা চার দিন বাংলাদেশে অবস্থান করবেন। এই সময়ে তাদের সঙ্গে একজন করে হোস্ট অফিসার থাকবেন। সম্মেলনের বাইরে কোন অতিথি কোথাও যেতে চাইলে তাদের জন্য নিরাপত্তাসহ সংসদ সদস্যদের (সংসদ সদস্যসহ) গাড়ি থাকবে।
এর বাইরে গ্রুপ আকারে অতিথিরা কোথাও যেতে চাইলে তাদের জন্য নিরাপত্তাসহ বড় এসি বাস থাকবে।

এবারের সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা হলেন:

রাশিয়া:

রিপাবলিকান অব রাশিয়ার নেতা আকেজেন্ডার পোত্রভা এমপি ও ইউনাটেড রাশিয়ার নেতা সের্গেই জেলেজনিয়াগ এমপি এবং ভ্যালারিয়া গোয়ার্কাভা।

চীন:

কমিউনিউনিস্ট পার্টি অফ চায়নার পাঁচজন নেতা আছেন এবারের সম্মেলনে এরা হচ্ছেন: জিং শাওসং (ভাইস মিনিস্টার ইন্টারনেশনাল ডিপার্টমেন্ট অফ সিপিসি কন্ট্রোল কমিটি), ইউয়ান জিবেন (ডিরেক্টর জেনারেল), জিয়ে পেং (ডিপুটি ডিরেক্টর), চাও জিয়েএনজি (ডিপুটি ডিরেক্টর) গোয়া মিন (স্টাফ অফিসার)।

ভারত:

ভারতীয় অতিথি আছেন ১২ জন। এরা হলেন: অ্যাডভকেট আমিনুল ইসলাম (আসাম ইউনাইটেড ডেমক্রেসি ফন্ট), আব্দুস সবুর তপাদার, শ্রী প্রফুল্ল কুমার মোহন্ত (আসাম গণপরিষদ), জে. জি মোহন্ত, ধ্রুবজসি শর্মা, নংমিকাপাং শোভাকিরন সিং (মনিপুরি পিপলস পার্টি প্রেসিডেন্ট), কোনজাম কৃষ্ণ চন্দ্র সিং, মিসাং সোইবং, রূপা গাঙ্গুলী, বিমান বসু (কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া), বিনয় প্রভাকর, পার্থ চ্যাটার্জী ( সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস), সুকান্ত আচার্জি, বিপ্লব কর দেব, নীতি দেব।

ইতালি:

ইতালি থেকে এসেছেন দু’জন অতিথি। এরা হলেন: ইউগো পাপি এমপি (ডেমক্রেসি পার্টি), খালিদ চেওকি এমপি।

অস্ট্রেলিয়া:

অস্ট্রেলিয়া থেকে আগত চার জন অতিথি হচ্ছেন: এম আর. ফক্স এমপি এবং ইয়ামেস্টি গ্রাফ্ট, মনিন্দ্রজিৎ সিং, হিউ ম্যাকডারমট।

কানাডা:

দীপক অব্রাই (কনজারভেটিভ পার্টি), দেবব্রত বিশ্বাস (অল ইন্ডিয়ান ফরওয়ার্ড ব্লক)।

শ্রীলংকা:

মোহাম্মদ হাসেম এমপি, রহমতউল্লাহ মালিক, শান্তি সিকান্দার রাজা, জগৎ পুষ্পকুমারি।

নেপাল:

কে.পি শর্মা, রাজন ভট্টরাই, রাম শর্মা, রাজেশ ভাদ্রিতরিয়া।

ভুটান:

দীনা নাথ দানিয়েল, পেমা থিয়েন্দু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০ তম জাতীয় সম্মেলনবাংলাদেশ আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT