চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সম্মেলনে দাওয়াত পাচ্ছে বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপিকে দাওয়াত দেয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানিয়েছেন: আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। বিএনপিকেও দাওয়াত দেওয়া হবে। ডিপ্লোম্যাটরা দাওয়াত পাবে, তবে বিদেশি মেহমান নয়। এছাড়া আওয়ামী লীগের কমিটির পরিসর বাড়বে না।

শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: সোহরাওয়ার্দী উদ্যানের বর্তমান মঞ্চে জাতীয় সম্মেলনও অনুষ্ঠিত হবে। নৌকার আদলে মঞ্চ হচ্ছে। সম্মেলন জাঁকজমকপূর্ণ হবে না। তবে মুজিব বর্ষ জাঁকজমকপূর্ণ হবে। বর্ণীল না হলেও সমাগম বেশি হবে সম্মেলনে দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হবে।

ঘোষণাপত্রের কোনো পরিবর্তন পরিমার্জন থাকলে তা ২য় অধিবেশনে করা হবে বলেও জানান আওয়ামী লীগে সাধারণ সম্পাদক।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন: স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সম্মেলনে তরুণদের মধ্যে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হলেও তা বড় কিছু নয়।

Reneta

উপজেলা পর্যায়ে কোনো এমপি সম্মেলনে পদপ্রার্থী হতে পারবে না, গতকাল দলীয় প্রধান শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের আনুষ্ঠানিকভাবে দলে পদ নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয়ের সিদ্ধান্তই ফাইনাল।

পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন: পেঁয়াজের দাম বাড়ানোর সিন্ডিকেট খতিয়ে দেখা হচ্ছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কার্যনির্বাহী কমিটির সদস্য কামাল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপিসম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT