চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সম্মেলনে চমক থাকবে: সৈয়দ আশরাফ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:৫০ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৬
রাজনীতি
A A

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে চমক থাকবে বলে চ্যানেল আইকে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের জন্য এবারের সম্মেলনে অনেক সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ।

সঠিক সময়েই আগামী জাতীয় নির্বাচন হবে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের আশা সব রাজনৈতিক দলই সে নির্বাচনে অংশ নেবে।

মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আগামী ২২ এবং ২৩ অক্টোবর। নেতা-কর্মীদের মতো দেশবাসীও তাকিয়ে রয়েছে, আগামী জাতীয় নির্বাচনের আগে এবারের সম্মেলনে কী ধরনের সিদ্ধান্ত নেয় উপমহাদেশের অন্যতম প্রাচীন দলটি।

আওয়ামী লীগের এ সম্মেলন ও আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিয়ে চ্যানেল আইকে বিশেষ সাক্ষাৎকার দেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, সঠিক সময়ে নির্বাচন হওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল একমত।

প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম জানান, আসন্ন সম্মেলনে বিশ্বের যেসব দেশে গণতন্ত্র রয়েছে সে সব দেশের রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। তিনি বলেন, অন্যান্য দেশে দলীয় সম্মেলনের সময় বাইরের দেশের রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশে এর প্রচলন নেই।

‘আমি যখন লেবার পার্টির কনফারেন্সে যাই, বিশ্বের ৯০ শতাংশ রাজনৈতিক দল সেখানে প্রতিনিধি পাঠায়। বাংলাদেশে আমরা শুরু করছি,’ বলেন সৈয়দ আশরাফ, ‘আস্তে আস্তে এটা হবে এবং এটাই ভালো বলে আমি মনে করি। কেননা পৃথিবীর রাজনৈতিক দলগুলোর একটির অন্যটির সঙ্গে যদি সম্পর্ক থাকে তবে গণতন্ত্র আরও শক্তিশালী হয়।’

Reneta

টানা দ্বিতীয়বারের মতো সফল ভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সৈয়দ আশরাফুল ইসলামের মতে, আওয়ামী লীগের সম্মেলন শুধুই কমিটি দেয়ার জন্য নয়। সেখানে চমক দিতে চান তারা। অনেক সিদ্ধান্তই এই সম্মেলনে নেয়া হবে যা বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ শুধু দলের জন্য রাজনীতি করে না, দেশের জন্যও রাজনীতি করে। বাংলাদেশকে অনেকবার পরিবর্তন করে দিয়েছে আওয়ামী লীগ, ভবিষ্যতেও করবে। রাজনীতিকদের মূল কাজ মূলধারায় থাকা বলে মন্তব্য করেন সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের মতো দলগুলো সম্মেলনের মধ্য দিয়ে দলকে নতুনভাবে সাজিয়ে নতুন উদ্যোগে রাজনীতিতে আসে উল্লেখ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এজন্য রাজনৈতিক দলগুলোর সময় মতো সম্মেলন করা প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগসৈয়দ আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিজিটাল অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইনের সংশোধন জরুরি

আগস্ট ১, ২০২৬

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ২৪ লাখের বেশি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা-অনুদান বাড়াল সরকার

আগস্ট ১, ২০২৬

পাকিস্তানেও ‘ককরোচ’ আন্দোলনের আশঙ্কা, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি

আগস্ট ১, ২০২৬

রাঙ্গামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT