আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের দুই সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে।
সোমবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি শেখ হাসিনা তার ক্ষমতাবলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দিয়েছেন।
নতুন দায়িত্ব পেয়ে এ্যাডভোকেট কামরুল ইসলাম চ্যানেল আই’কে জানান: আল্লাহ’র কাছে লাখ লাখ শোকরিয়া। এ গুরু দায়িত্ব অর্পণ করে সম্মানিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
দেশবাসীর কাছে তিনি দোয়া প্রার্থনা করে জানান, যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে, আমি যেন তার যথাযথ মর্যাদা এবং সঠিক ভূমিকা রাখতে পারি।










