চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় যেসব সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
আওয়ামী লীগ-উপজেলা নির্বাচন

বাংলাদেশ আওয়ামী লীগ যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও সংগঠনের জাতীয় কাউন্সিলের প্রস্তুতিকে সামনে রেখে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮টি টিম গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দলের উপদেষ্টামণ্ডলী, প্রেসিডিয়াম এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এই টিমসমূহ সাংগঠনিক বিভাগের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও গতিশীল করবে।

আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।

সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বনানী অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সংগঠিত পবিত্র জুম্মার দিনে মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় এবং এ ঘটনায় হতাহতের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন-এর প্রতিও গভীর সহমর্মিতা জানান।

Banglabid

সভায় সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংগঠিত অগ্নি-দুর্ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগ সভাপতি বলেন, বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ করতে হবে। অগ্নি-দুর্ঘটনাসহ সার্বিক নিরাপত্তা বিষয়ে ভবন মালিক ও ব্যবহারকারীদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে সরকারি সংস্থাসমূহের কঠোর নজরদারি বাড়ানোসহ জনসচেতনতা সৃষ্টির উপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

গতকালের বনানী দুর্ঘটনার পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলারক্ষাকারী সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বেচ্ছাশ্রমী শিক্ষার্থীরে সাহসী ও কার্যকরী ভূমিকার জন্য সভার পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনা সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সারাদেশ লীয়ভাবে উযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে সারা দেশে আওয়ামী লীগের সর্বস্তরে সাংগঠনিকভাবে বছরব্যাপী উপযোগী কর্মসূচি পালন ও গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

Reneta

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল যথাসময়ে অনুষ্ঠানের বিষয়ে সারাদেশে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে আটটি সাংগঠনিক বিভাগের জন্য আটটি টিম গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ টিমসমূহ তৃণমূল পর্যায়ের লীয় সম্মেলন ও সাংগঠনিক কর্মকা- নিবিড়ভাবে তারকি করবে।

সভাপতিমণ্ডলীর সভায় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনে যে সকল মন্ত্রী, এমপি ও লীয় নেতৃবৃন্দ সংগঠনের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করছেন না তাদের কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন তৈরি ও ব্যবস্থা গ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়।

সভায় প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, কাজী জাফরউল্লাহ, এড সাহারা খাতুন এমপি, শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ এমপি, ড. আব্দুর রাজ্জাক এমপি, কর্নেল (অব) ফারুক খান এমপি, শ্রী রমেশ চন্দ্র সেন এমপি, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, প্তর সম্পাক ড. আবদুস সোবহান গোলাপ এমপি ও উপ-দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT