চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের মনোনয়ন দু’একদিনের মধ্যে: কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৬:০৩ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রার্থীদের সম্পর্কে বিভিন্ন সংস্থার করা পাঁচটি জরিপ রিপোর্ট এবং আরো কিছু বিষয় বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকেলে সংসদীয় বোর্ডের সভা শেষে তিনি বলেন, ‘‘যে সব রিপোর্ট আমাদের টেবিলে ছিল, সেগুলো পর্যালোচনা করেছি। আশা করছি আগামী দু’এক দিনের মধ্যে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করতে পারবো।’’

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা শেষে কাদের আরো বলেন, আমরা আজকের সভায় একাদশ জাতীয় নির্বাচনের নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আলোচনা করেছি। পাঁচটি রিপোর্ট আমাদের টেবিলে ছিল, সেগুলো আমরা পর্যালোচনা করেছি।’’

শরিকদের জন্য ৬৫ থেকে ৭০টি আসন ছাড় দেওয়ার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘শরিকদের উইনেবল প্রার্থী থাকা না থাকার ওপর এ সংখ্যার কম বেশি হওয়ার সম্ভবনা রয়েছে।

‘‘শুধু দাবি করলেই তো হবে না। ওই নির্দিষ্ট আসনে শরিকদের উইনেবল প্রার্থী আছে কিনা সেটাও দেখতে হবে। তাদের যদি এমন প্রার্থী বেশি থাকে তাহলে শরিকদের জন্য আমরা আরও বেশি আসন ছাড় দিতে পারি। আওয়ামী লীগ থেকে অনেকে মনোনয়ন চেয়েছেন, আমরা তো চাইলেই মনোনয়ন দিয়ে দিতে পারি না। আমরা নির্বাচনে যাবো জয়ের জন্য।’’

দ্রুতই আওয়ামী লীগ একাদশ জাতীয় নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, যুক্তফ্রন্ট আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করবে। আজকেও ৩৯ টি দলের একটি জোট এসেছে, মহাজোটে থাকতে। যার মধ্যে দুটি নিবন্ধিত দলও আছে।

Reneta

এর আগে সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার সূচনা বক্তব্যে বলেন: নির্বাচন বানচালের চেষ্টা করে বিএনপি সফল হবে না। নির্বাচন যখন উৎসব মুখর হয়, বিএনপির তখন বিএনপির খারাপ লাগে।

‘‘বিএনপির প্রতি অনুরোধ নির্বাচন নিয়ে তারা যেন ষড়যন্ত্র না করে। ষড়যন্ত্র করেও পার পাবে না, কারণ জনগণ আমাদের সাথে আছে।’’

কাদেরের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ নির্বাচনমহাজোটলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT