চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ২২, জুন ২০২০
রাজনীতি
A A

মহান স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়া উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল।

বাঙালির অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির লক্ষ্যে ১৯৪৯ সালের ২৩ জুন, এদিন পুরনো ঢাকার রোজ গার্ডেনে যাত্রা শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ।

১৯৪৯ সালের ২৩ জুন পরনো ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে প্রতিষ্ঠা হয় আওয়ামী মুসলিম লীগ। ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখার লক্ষ্যে নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। এ দলের নেতৃত্বে থেকে একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।

দলের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

২৩ জুন ২০২০ মঙ্গলবার
সূর্যোদয়ের ক্ষণে কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন (সীমিত পরিসরে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে)।

Reneta

মঙ্গলবার বিকেলে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতা-কর্মী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি এবং বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও মোনাজাত।

টুঙ্গিপাড়ার কর্মসূচি
২৩ জুন সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। টুঙ্গিপাড়ার কর্মসূচিতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এবং সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আহ্বান

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সীমিত পরিসরে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বাঙালি জাতির অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে আত্মহুতিদানকারী আওয়ামী লীগের সকল নেতা-কর্মী-সমর্থক এবং বাঙালি জাতির স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র ও প্রগতি প্রতিষ্ঠায় আত্মদানকারী দেশমাতৃকার সকল শহীদ সন্তানদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে পরম করুণাময়ের নিকট প্রার্থনা করার মাধ্যমে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT