পূর্ব ঘোষণা অনুযায়ী ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাতে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২১তম জাতীয় কাউন্সিল পরবর্তী নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন তিনি। ৮১ সদস্যের মধ্যে ৭টি পদ বাকি রেখে তিনি কমিটি ঘোষণা করেন।
এর আগে ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সম্মতিক্রমে বিভিন্ন পদে ৪২ জনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে তা কণ্ঠভোটে কাউন্সিলে অনুমোদন পায়।
সেই হিসাবে বাকি ছিলো ৩৯টি পদ। সেগুলোর মধ্যে ৭টি পদ ফাঁকা রেখে ৩২ জনের নাম ঘোষণা করা হয়। এ কমিটি পরবর্তী ৩ বছরের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি দায়িত্ব পালন করবে।
ঘোষিত নতুন ৩২ জন হলেন- সাংগঠনিক সম্পাদক: অ্যাড আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল; অর্থ ও পরিকল্পনা: বেগম ওয়াসিকা আয়শা; তথ্য ও গবেষণা: ড সেলিম মাহবুব; শ্রম ও জনশক্তি: হাবিবুর রহমান সিরাজ; উপ প্রচার: আমিনুল ইসলাম; উপ দপ্তর: সায়েম খান।
সদস্য: আবুল হাসনাত আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তোফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠান্ডু, বদরুদ্দিন আহমেদ কামরান, দিপঙ্কার তালুকদার, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, আক্তার জাহান, ডা. মুশফিক- হবিগঞ্জ, অ্যাড. রিয়াজুল কবির কাওসার, মেরিনা জামান কবিতা,পারভিন জামান কল্পনা, হোসনে আর লুৎফক ডালিয়া, অ্যাডভোকেট সফুরা খাতুন, অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানী চিনু, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমেং আরেং এবং গ্লোরিয়া সরকার ঝর্ণা।
ফাঁকা থাকা সাতটি পদের মধ্যে রয়েছে সাংগঠনিক সম্পাদক একজন, কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য, ধর্ম বিষয়ক সম্পাদক এবং ৩টি সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে।
এর আগে আওয়ামী লীগের কাউন্সিলে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রস্তাবে কণ্ঠভোটে অনুমোদন পাওয়া সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন: সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য, ড. আবদুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক: মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, বাহাউদ্দিন নাছিম।
সাংগঠনিক সম্পাদক: আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, বি এম মোজাম্মেল হক।
সম্পাদকমণ্ডলীর সদস্য: আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাম্মী আহমেদ, আইন বিষয়ক সম্পাদক হয়েছেন নজিবুল্লাহ হিরু, দপ্তর সম্পাদক হয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ড. আব্দুস সোবাহান গোলাপ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
বৃহস্পতিবার রাতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ অনকে।







