চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই: কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
কৃষিমন্ত্রী কথা বলছেন, পটভূমিতে অফিসের দরজা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন: আওয়ামী লীগের ভিত্তি ও শক্তি হলো এদেশের জনগণ। জনগণের কল্যাণে ও জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ আন্দোলন, সংগ্রাম ও কাজ করে আসছে। শত জুলুম-নির্যাতনের মধ্যেও আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। এই দল, দলের নেতাকর্মী ও দলপ্রধান কোনদিন দেশ এবং জনগণ ছেড়ে পালাবে না।
বুধবার টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা পরিষদ মিলনায়তনে গরীব, অসহায় ও দুঃস্থ ব্যক্তির মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মির্জা ফখরুলকে মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি সবসময়ই পলায়নপর দল। দেশ ও দেশের মানুষের কল্যাণে ও দুঃসময়ে তারা কখনই এগিয়ে আসে নি, বরং পালিয়ে পালিয়ে থেকেছে। দলটি প্রতিষ্ঠিত হয়েছিল বন্দুকের নলের মুখে, ক্যান্টনমেন্টে। জনগণের সাথে আপনাদের কোন সম্পর্ক নেই। জনগণের কল্যাণে আপনারা কখনও কোন কাজ করেন নি। ধনী-বণিক ও সুযোগসন্ধানীদের জন্য কাজ করেছেন। তাই আপনারা সবসময়ই জনবিচ্ছিন্ন ছিলেন, এখনও জনবিচ্ছিন্ন আছেন, ভবিষ্যতেও থাকবেন। মন্ত্রী বলেন, পালাবেন তো আপনারা। আপনাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিদেশে পালিয়ে থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে দল চালাচ্ছে। আপনারা আর কোনদিন এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন না।
প্রেসিডিয়াম সদস্য ড. রাজ্জাক আরও বলেন, পাকিস্তান সরকারের চরম অত্যাচার-নির্যাতন ও জেলজুলুমের মধ্যেও বঙ্গবন্ধু কখনও পালান নাই। স্বৈরাচারী আইয়ুব খান, ইয়াহিয়া খানকে মোকাবেলা করেছেন। বার বার জেলে গেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে বঙ্গবন্ধুকে ফাঁসি দেয়া হবে- এটা দেশে বিদেশে সবাই জানত। বঙ্গবন্ধুও জানতেন তাঁকে ফাঁসি দেয়া হবে। তারপরও তিনি ছিলেন অকুতোভয়, পালিয়ে যাওয়ার সুযোগ ছিল কিন্তু পালান নি। মুক্তিযুদ্ধের সময় ২৬ মার্চেও তিনি ইয়াহিয়া খানকে ভয় পান নি, পালিয়ে যান নি।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের দায়িত্ব নেয়ার পর থেকে শত বিপদ ও প্রতিকূলতার মাঝেও জনগণের পাশে রয়েছেন। কখনই মাথা নত করেন নি। দেশের মানুষকে ছেড়ে কখনই পালিয়ে যান নি, ভবিষ্যতেও কখনও পালাবেন না। দেশের আপামর জনগণ তার পাশে রয়েছে।
এসময় ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ প্রুমখ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়: মির্জা ফখরুল

পরবর্তী

তামিল অভিনেতা শ্রীকান্ত মারা গেছেন

পরবর্তী
তামিল অভিনেতা শ্রীকান্তের কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিল অভিনেতা শ্রীকান্ত মারা গেছেন

করোনাভাইরাস

‘আগামী বছরের প্রথম মাসেই দেশে ৮০ শতাংশ জনগোষ্ঠী ভ্যাকসিন পাবে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিএনসিসি প্রশাসক সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT