চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের নিজস্ব ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ২৩, জুন ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-আওয়ামী লীগের নতুন ভবন-স্থায়ী কার্যালয়

প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজস্ব স্থায়ী কার্যালয় পেল মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে নতুন ভবনটি উদ্বোধন করেন।

সকাল সাড়ে ৯টার কিছু পরে নতুন কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের মাঝে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর মঞ্চে উঠে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুরু করেন তিনি। এরপরই সবাই মিলে জাতীয় সঙ্গীতে সুর মেলান।

ওই সময় তার পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জাতীয় সঙ্গীতের পর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে স্থায়ী দলীয় কার্যালয় ভবনের উদ্বোধন করেন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশ ও জাতির জন্য দোয়া করে মোনাজাত করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা-আওয়ামী লীগের নতুন ভবন-স্থায়ী কার্যালয়

মোনাজাত শেষে ভবন প্রাঙ্গণে নিজ হাতে বকুল ফুলের চারা রোপন করেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নতুন কার্যালয় দেখতে সবার সঙ্গে ভেতরে চলে যান তিনি।

দৃষ্টিনন্দন ও আধুনিক সব সুযোগ-সুবিধা সম্পন্ন রাজধানীর ২৩, বঙ্গবন্ধু এভিনিউর নতুন এই দশতলা ভবন এখন থেকে আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা। ৮ কাঠা জায়গার ওপর ১০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে বিশ্বমানের দলীয় কার্যালয়টি। পুরো ভবনই ওয়াইফাই জোনের আওতাধীন বলে জানানো হয়েছে।

Reneta

দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য ভবনটিতে সুপরিসর কক্ষ রয়েছে। দলের সভাপতির কক্ষের সঙ্গে রয়েছে বিশ্রামাগার ও নামাজের জায়গা। থাকছে ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, সাংবাদিক লাউঞ্জ, ডরমিটরি ও ক্যান্টিন। দু’পাশ কাঁচ দিয়ে ঘেরা।

এছাড়াও দু’টি স্বতন্ত্র কার পার্কিং, একাধিক লিফট, সিঁড়ি, অগ্নি-প্রতিরোধ ব্যবস্থা রয়েছে।

ভবনটির ছয় বা সাত তলা পর্যন্ত ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস থাকবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা-আওয়ামী লীগের নতুন ভবন-স্থায়ী কার্যালয়

আওয়ামী লীগের পুরনো অফিস ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ের চারতলা ভবনটি লিজ গ্রহণ প্রক্রিয়া শেষ হয় ২০১১ সালে। এরপর দলটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়। পরে ২০১৬ সালের ৬ এপ্রিল নতুন কার্যালয়ের নতুন ভবনের নকশা অনুমোদন দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

২০১৬ সালের ১৭ জুলাই শুরু হয় পুরনো স্থাপনা ভাঙার কাজ। এরপর গত বছরের ২৩ জুন রাজধানীর গুলিস্তানের ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ের ১০ তলা আধুনিক কার্যালয়টির নির্মাণ কাজের উদ্বোধন হয়।

কার্যালয়ের সামনে স্টিলের বড় অক্ষরে লেখা রয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ’। এর পাশেই দলীয় প্রতীক নৌকা। সবার ওপরে বঙ্গবন্ধুর ম্যুরাল রয়েছে। এরপর রয়েছে মুক্তিযুদ্ধ ও সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT