সম্পাদকমণ্ডলীর আরো তিনজন সদস্যদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
শনিবার কমিটিতে নতুন যুক্ত হয়েছেন উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিুনল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
তবে এখনো বাকি রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, উপ-দপ্তর সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ।
দলটির ২০তম সম্মেলনের পর কেন্দ্রীয় কমিটির আংশিক নাম প্রকাশ করে। আজ শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা ছিলো।
তবে পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।
সদস্যদের তালিকাটি দেখুন এখানে: আওয়ামী লীগ কমিটি







