আগামী ৬ জানুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে। ওই দিন সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: নতুন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ, সাংগঠনিক সফর শুরু করা, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
একই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৮ জানুয়ারি দলটির সম্পাদকমণ্ডলীর সভা ডাকা হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ৮ জানুয়ারি বিকাল তিনটায় সভাটি অনুষ্ঠিত হবে।







