২৮ মার্চের পরিবর্তে আওয়ামী লীগের কাউন্সিল আগামী ১০-১১ জুলাই করা হয়েছে। রোববার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির বৈঠকে শেষে কাউন্সিলের নতুন তারিখ জানানো হয়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিল চার বছর আগে ২০১২ সালে ডিসেম্বরে।
শেখ হাসিনা ১৯৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে এখন পর্যন্ত সপ্তমবারের মতো দলীয় সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।
গত সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে কোনো পরিবর্তন হয়নি।
সে সময় দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সৈয়দ আশরাফুল ইসলাম।







