চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগকে ছদ্মবেশীদের নিয়ে সতর্ক থাকতে হবে

হাসিনা আকতার নিগার হাসিনা আকতার নিগার
৪:১৪ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
মতামত
A A
আওয়ামী লীগ-ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন

স্বাধীনতার ৪৭ বছর উদযাপনের সময় একাদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা আর সপক্ষের শক্তিকে জয়ী করতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশে স্বাধীনতার বিরোধী শক্তির নীরবতা এমনিতেই ভয়ংকর আভাস৷ বলতে গেলে মুক্তিযুদ্ধের বিপক্ষের মূল শক্তি জামায়াত শিবিরের প্রকাশ্য অবস্থান নেই দীর্ঘ সময় ধরে।

যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে তাদের নিষ্ক্রিয়তা শুরু হয়েছে। কিন্তু তাই বলে তার নিশ্চিহ্ন হয়ে গেছে তা নয়। বরং নিজেদের শামুকের মত গুটিয়ে রেখে বিষাক্ত দংশনের ছোবল দেবে এমনটাই শংকা রয়েছে জনগণের মাঝে।

নির্বাচনে তারা বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছে। আর তারা বিএনপির সাথে থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটেছে অন্যভাবে।

হারজিতের ভোটের লড়াইয়ের আগেই ‘৭১-এর সপক্ষের শক্তি হিসাবে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের মূল দলসহ নানা অঙ্গ সংগঠনে তারা আশ্রয় নিয়েছে নিজেদের ভোল পালটে। এরা ঘোষণা দিয়ে দল বদল বা হাইব্রিড হিসেবে যোগদান করেনি। আবার জামায়াতের সুপরিচিত মুখরা যে এসেছে দলে তাও নয়। জামায়াত শিবির তৃনমূল পর্যায়ে থেকে একটি সুংগঠিত দল। এরা নানাভাবে প্রশিক্ষিত। সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে দেশবিরোধী সকল কিছু মিশে আছে তাদের অস্থিমজ্জাতে। তাই রাতারাতি এরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে না। এরা কোনদিন ধারণ করতে পারেনি আর পারবে না এটাই সত্য।আওয়ামী লীগ-মনোনয়ন-মনোনয়নপত্র-নির্দেশনা মানছে না

কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের ভেতরে মুক্তিযুদ্ধের এ বিপক্ষের শক্তির অনুপ্রবেশ হওয়ার চেয়ে অনেক বেশি প্রবেশ করেছে দেশের বিভিন্ন এলাকাতে আওয়ামী ছাত্রলীগের সর্মথনকারীর ছদ্মবেশে। যা নিয়ে বিগত সময় ধরে দলের নেতা সমর্থনকারীরা বলে আসছে। তবে ফলাফল আসেনি সেভাবে।

দুইবার ক্ষমতায় আসা আওয়ামী সরকার অত্যন্ত সুনিপুণভাবে দেশের উন্নয়ন সাধনের পাশাপাশি অপশক্তির দমন করেছে। যার কারণে দেখা যায় এ দলকে বেকায়দা ফেলতে জঙ্গিবাদীরা বারবার সক্রিয় আছে কোন না কোনভাবে। সে ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার আর আওয়ামী লীগের বিনাশ ঘটাতে এদের আওয়ামী লীগের লেবাস ধারণ করাকে অমূলক মনে করা যায় না।

Reneta

নির্বাচনের কিছুদিন আগেও দেশে আওয়ামী লীগ ছাড়া আর কোন দল আছে বলে মনে হয়নি। তাই যদি সত্যি হতো নির্বাচনের ভাষা হতো ভিন্ন। সংবাদে প্রতিদিন দেখা যাচ্ছে নৌকা আর ধানের শীষের হামলার ঘটনা। আওয়ামী লীগ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে চায়। আবার ভোটের জোয়ারে নৌকার পাল্লা ভারী। এমন অবস্থায় আওয়ামী সর্মথনকারীদের মধ্য থেকে কে বা কারা সংঘাতময় পরিবেশ সৃষ্টি করছে তা খুঁজে বের করতে হবে।আওয়ামী লীগ-নির্বাচন

কথায় আছে ‘সর্ষের ভেতর ভূত আছে’ – এ ভূত কখনও ভালো কিছু বয়ে আনবে না। বিশেষ করে ছাত্রলীগসহ অন্য সহযোগী সংগঠনগুলোর এ বিষয়টি পর্যবেক্ষণ করা অতীব জরুরি।

বিজয়ের মাসে এবারের নির্বাচনকে অর্থবহ করে তুলতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে হাতিয়ার করে জাগ্রত হতে হবে আওয়ামী লীগকে। আর সে জন্য মুক্তিযুদ্ধের বিপক্ষের মিথ্যা লেবাসধারীদের দল থেকে খুঁজে বের করতে হবে। অন্যথায় সংঘাতময় নির্বাচনী পরিবেশ নিয়ে জনগণ আরও বেশি শংকিত হবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT