চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আউটসোর্সিং ও ভালোবাসার গল্প!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২০
বিনোদন
A A
রাহিতুল, নিশো, তিশা

রাহিতুল, নিশো, তিশা

ছোটপর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও তানজিন তিশা একটি শর্টফিল্মে অভিনয় করেছিলেন যেটির গল্প দারুণ এক বই থেকে নেওয়া। বইয়ের নাম ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’। শর্টফিল্মের নামও তাই। তথ্যপ্রযুক্তি বিষয়ক তরুণ বাংলাদেশি লেখক রাহিতুল ইসলামের লেখা এই উপন্যাস ২০১৮ সালে প্রকাশিত হয়। ওই বছরের শেষ দিকে আসে শর্টফিল্মটি।

বাজারে এখনও যেমন এই বইয়ের কাটতি, তেমনই সফল হয়েছে শর্টফিল্মটি। রাহিতুল ইসলামের গল্প, চিত্রনাট্য ও সংলাপে এই শর্টফিল্ম পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেল থেকে তোলা এই শর্টফিল্ম এরই মধ্যে দেখা হয়েছে ২৩ লাখের বেশি।

‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ উপন্যাসটি একজন তরুণ সম্ভাবনায় ফ্রিল্যান্সারকে নিয়ে। ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়ে অনেক তরুণই নিজের ভাগ্য বদলেছেন। কিন্তু এ পেশার সামাজিক স্বীকৃতি নেই এখনও। সেরকম এক তরুণের গল্পই আছে এই বই ও শর্টফিল্মে। এই বইয়ে উঠে এসেছে সেই ফ্রিল্যান্সারের জীবন, সংগ্রাম ও প্রেমের গল্প।

আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ উপন্যাসের লেখক রাহিতুল ইসলামের আরো তিনটি বই রয়েছে বাজারে, এগুলো হলো— ‘বিষণ্ণ কাঁটাতার’, ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া?’ ও ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’। তথ্যপ্রযুক্তি বিষয়ক বইয়ের লেখক হিসেবে তিনি পুরস্কৃতও হয়েছেন। ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’র লেখক হিসেবে তাকে দেওয়া হয়েছে জাতীয় ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড ২০১৯।

যশোরের সদরে রাহিতুল ইসলামের জন্ম, সেখানেই তাঁর বেড়ে ওঠা। বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকায় তথ্য প্রযুক্তি সাংবাদিকতা করছেন। আর এখন তাঁর সবটুকু সময়ই শুধু তথ্যপ্রযুক্তি খাতের সংবাদ সংগ্রহ ও এই ক্ষেত্রে নিত্যনতুন গল্পকে নিজের লেখনীতে তুলে ধরা।

Reneta

রাহিতুল ইসলাম গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলার কমিউনিকেশন অ্যাসোসিয়েট ও সহকারী ব্যবস্থাপক। তিনি দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ প্রধানত ফ্রিল্যান্সিং পেশার সামাজিক স্বীকৃতি নিয়ে আবর্তিত। সরকারি-বেসরকারি যেকোনো চাকরির চেয়ে আউটসোর্সিং পেশা হিসেবে ভালো। নিজের স্বাধীনতা রয়েছে। উপন্যাসটির গল্প কাল্পনিক নয়। এটি মাহাবুব নামের একজন ফ্রিল্যান্সারের জীবন থেকে নেওয়া। শূন্য থেকে শুরু করা এই তরুণ কীভাবে এ পেশার আদর্শ হয়ে ওঠে, সেই দৃশ্যই আঁকা হয়েছে ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্পে’। গল্পের নায়ক মাহাবুবের জীবন-সংগ্রামের পাশাপাশি তাঁর প্রেমের এক অন্তরঙ্গ বয়ান এ উপন্যাস।

এই উপন্যাস অবলম্বনে নির্মিত আফরান নিশো ও তানজিন তিশা অভিনীত শর্টফিল্মটি দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে এই শর্টফিল্মের ব্যাপারে ভক্তরা ইতিবাচক প্রশংসা করেছেন। সবার অপেক্ষা এই শর্টফিল্মের দ্বিতীয় সিজনের জন্য। সবার প্রশ্ন কবে আসবে ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প ২’।

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোতানজিন তিশামাবরুর রশিদ বান্নাহশর্টফিল্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT