ভারতের সুন্দরী খোঁজার তুমুল জনপ্রিয় অনুষ্ঠান ‘আই অ্যাম শি’। অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে এতদিন মঞ্চ মাতিয়েছিলেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। অনুষ্ঠানটির জনপ্রিয়তার মূলেও ছিল তারই ছোঁয়া। কিন্তু অনুষ্ঠানটিতে আর দেখা যাবে না তাকে। সম্প্রতি, এই আয়োজন থেকে সরে এসেছেন সুস্মিতা। মূলত ভারতের আনাচে কানাচে থেকে সুন্দরী প্রতিভা খোঁজার জনপ্রিয় অনুষ্ঠান ‘আই অ্যাম শি’র মাধ্যমে আবার মিডিয়ায় আলোচিত হন তিনি।
কিন্তু নিজের হাতে গড়া এই অনুষ্ঠান থেকে কেন সরে গেলেন সুস্মিতা? উত্তরে তিনি বলেন, এর ব্যবস্থাপনার সাথে বিরোধ চলছে তার। আর নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে আয়োজনটি। তাই সুস্মিতা এর সাথে নিজেকে আর জড়াতে চান না।
আয়োজকদের কিছু অভ্যন্তরীন সমস্যার কারণেই তিনি আর এর সাথে নেই। ১৯৯৪ সালের আগে ভারতের ইতিহাসে প্রথম সুন্দরী হিসেবে ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেন সুস্মিতা সেন। তাকে সর্বশেষ ২০১০ সালে দেখা গেছে ‘নো প্রবলেম’ ছবিতে। সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে জানালেন, ৬৫তম মিস ইউনিভার্স আসরে বিচারকের আসনে বসছেন সুস্মিতা। ডেকান ক্রনিকেল।








