চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ অনুমতি ছাড়াই পাকিস্তানি বিজ্ঞাপনে

হাসান আহমেদহাসান আহমেদ
১০:২৮ পূর্বাহ্ণ ১৬, মে ২০১৮
বিনোদন
A A

এলআরবি’র জনপ্রিয় গান ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ র বাঁশি সংস্করণকে হুবহু নকল করেছে ক্রসস্টিচ নামের একটি পাকিস্তানি পোশাক প্রতিষ্ঠান। তাদের পোশাকের বিজ্ঞাপনে বাঁশির সুর ব্যবহার করেছে আবহ সংগীত হিসেবে। বিজ্ঞাপনটি পাকিস্তানি অনলাইন টেলিভিশন বিজম্যাক্স টিভি প্রচার করছে তাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে।  ক্রসস্টিচও তাদের ফেসবুক পেজে বিজ্ঞাপনটি পোস্ট করেছে নিজেদের বিজ্ঞাপন প্রচার করছে।

সোমবার সন্ধ্যায় পোস্টটি পাবলিশ করে বিজম্যাক্স। পাকিস্তানি অনলাইন টেলিভিশনটির ফেসবুক পেইজে প্রতিবাদের ঝড় বইয়ে দিচ্ছেন বাংলাদেশের সংগীত শিল্পীসহ সংগীত পিপাসু এবং সাধারণ নেটিজেনরা। সংগীত শিল্পী এবং সাংবাদিক এলিটা করিম মূল বাঁশির ভার্সন তুলে দিয়েছেন টেলিভিশনটির ফেসবুক পেজে। এই চৌর্যবৃত্তির প্রতিবাদ করেছেন। এর জন্য ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন আইয়ুব বাচ্চুকে।

নেটিজেন একজন পুরো গানটি তুলে দিয়েছেন তাদের পেজে। এই প্রতিবাদে সামিল হয়েছেন এলআরবি’র প্রধান আইয়ুব বাচ্চু। তিনি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন অনুমতি না নিলে এবং এর জন্য যোগাযোগ না করলে আন্তর্জাতিক ভাবে আইনি পথে এগুবেন তিনি।

ইউটিউবে বাঁশির ভার্সনটি আপলোড হয় ২০১৬ সালের ৫ জুলাই। বাঁশি বাজিয়েছিলেন রাকিবুল ইসলাম রনি। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি খুব অন্যায় এর প্রতিকার হওয়া উচিত।

২০১৫ সালের ২৫ মার্চ যাত্রা শুরু করে পাকিস্তানের এই অনলাইনটিভি। সে রাতেই যাত্রা শুরু তাদের যে রাতে পাকিস্তান বাহিনী  তৎকালীন পূর্ব পাকিস্তানে নিরীহ বাঙালির ওপর অপারেশন সার্চলাইট নামের বর্বর হামলা চালায় গণহত্যা পরিচালনা করে। তার ফলশ্রুতিতে ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করে তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়।

Reneta

পাকিস্তানি অনলাইন টেলিভিশনটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের প্রশ্ন করা হলেও তারা কোন উত্তর দেয়নি।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিষয়টি অন্যায়। শিল্পী এ বিষয়ে ব্যবস্থা নিলে আমরা কূটনৈতিক ভাবে তাকে সহায়তা করব।

মূল গান ‘সেই তুমি’:

https://youtu.be/9US5QeBtw6w?t=67

‘সেই তুমি’র বাঁশি ভার্সন

https://youtu.be/PVZJoxEsNhY?t=23

বিনা অনুমতিতে ব্যবহার করা ‘সেই তুমি’র বিজ্ঞাপনটি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুপাকিস্তানলিড বিনোদনসংস্কৃতি মন্ত্রী
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT