চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির ‘স্পিরিট অব ক্রিকেট’ স্বীকৃতি পেলেন ড্যারেল মিচেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়ের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, একজন অন্যজনকে ধাক্কা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবুধাবিতে গত টি-টুয়েন্টি বিশ্ব আসরের সেমিফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে সাহসী বিবেচনা বোধের স্বীকৃতি পেলেন ড্যারেল মিচেল। ২০২১ সালের আইসিসির ‘স্পিরিট অব ক্রিকেট’ নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার।

সেরা চারের ওই ম্যাচে ইংলিশ বোলার আদিল রশিদের করা ১৮তম ওভারের প্রথম বলের ঘটনা, সহজেই একটি রান নেয়ার সুযোগ ছিল জিমি নিশাম ও ড্যারেল মিচেল জুটির। তখনো জয় থেকে ৩৪ রান দূরে কিউই দল। এমন কঠিন পরিস্থিতিতে রান না নিয়ে সবাইকে অবাক করে দাঁড়িয়ে থাকেন মিচেল।

কেন রান নেননি? শট খেলেছিলেন নিশাম, বলের দিকে এগিয়ে যাচ্ছিলেন আদিল, একই সময়ে রানের জন্য দৌড়াতে চেষ্টা করেন মিচেল। আদিলের সঙ্গে তার শারীরিক বাধার পরিস্থিতি ঘটে যায়। বল আদিলের নাগালের বাইরে চলে যায়। মিচেল চাইলেই রান নিতে পারতেন।

Banglabid

অনিচ্ছাকৃত হলেও মিচেল তখন বাধাপ্রাপ্ত হয়েছিলেন আদিলের দ্বারা। কিউই তারকা আর রানটা নেননি সুযোগ পেয়েও। ওরকম গুরুত্বপূর্ণ সময়ে যখন একটা রান শতরানের সমান, তখন রানের দৌড় না দেয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল সাহসী পদক্ষেপই। একইসঙ্গে খেলার চেতনাকে সমুন্নত রাখার ব্যাপারও।

শেষ পর্যন্ত মিচেলের নৈপুণ্যে ম্যাচ জিতে নেয় কিউই দল। পরে সেই সাহসী পদক্ষেপের জন্য প্রশংসা কুড়িয়েছে মিচেল। এবার মিলল আইসিসির স্বীকৃতি।

আগে কিউইদের তিন ক্রিকেটার পেয়েছেন আইসিসির স্পিরিট অব ক্রিকেট স্বীকৃতি। ড্যানিয়েল ভেট্টরি, ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসন। তারকাদের পাশে চতুর্থজন হতে পেরে আপ্লুত মিচেল।

Reneta

‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড পাওয়া সম্মানের। আরবে টি-টুয়েন্টি বিশ্বকাপের অংশ হওয়াটা ছিল আমার জন্য আশ্চর্যজনক অভিজ্ঞতা। বিশ্বকাপ শেষে এরকম পুরস্কার পাওয়াটা আনন্দের।

‘নিউজিল্যান্ডের ক্রিকেটার হিসাবে আমি গর্বিত। ক্রিকেট আমার কাছে সবসময় স্পিরিটের বলে মনে হয়। ম্যাচে জিততে চেয়েছি, বিতর্কিত হতে চাইনি। খুব দ্রুত সময়ের মধ্যে ব্যাপারটি ঘটে গেছে। ম্যাচ জেতায় আমি খুশি।’

ফাইনাল নিশ্চিতের ম্যাচে আগে ব্যাট করে কিউইদের ১৬৭ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। জবাবে পরিস্থিতি কঠিন হলেও শেষ ১২ বলে ৩৪ রান নিয়ে কিউইদের জয় এনে দেন মিচেল। ম্যাচসেরার দিনে তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ৭২ রানের জয়ী ইনিংস। ফাইনালে অজিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় কিউইদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডউইলিয়ামসনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০নিউজিল্যান্ডভেট্টরিমিচেলম্যাককালামলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এলিজাবেথ: ঘুমাতে গেলেন রাজকুমারী, জেগে হলেন রাণী

পরবর্তী

‘খালেদা জিয়ার লিভার সিরোসিস চিকিৎসা দেশে সম্ভব নয়’

পরবর্তী
খালেদা জিয়ার লিভার সিরোসিস চিকিৎসা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘খালেদা জিয়ার লিভার সিরোসিস চিকিৎসা দেশে সম্ভব নয়’

চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস শুরু, রোগীদের দীর্ঘ অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস শুরু

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT