চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির নতুন প্রস্তাব ‘চ্যাম্পিয়ন্স কাপ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৩ থেকে ২০৩১ ক্রিকেট বর্ষপঞ্জিতে নতুন দুই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়ে এগোচ্ছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। শীর্ষ ক্রিকেটখেলুড়ে দলগুলোকে নিয়ে যে দুই আয়োজন মাঠে গড়ালে ওই সময়টাতে প্রতি বছরে একটি করে আইসিসি টুর্নামেন্ট দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।

র‍্যাঙ্কিংয়ের সেরা ১০ দলকে নিয়ে টি-টুয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপের আয়োজন করতে চায় আইসিসি, টুর্নামেন্টে মোট ম্যাচ থাকবে ৪৮টি। যা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে হওয়া মোট ম্যাচের সমান। প্রস্তাব অনুমোদিত হয়ে গেলে ২০২৪ ও ২০২৮ সালে এই টুর্নামেন্ট আলোর মুখ দেখবে।

ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপে ম্যাচ থাকবে ১৬টি, অংশ নেবে র‍্যাঙ্কিংয়ের সেরা ৬ দল। চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দিয়ে ওয়ানডে ক্রিকেটের জন্য এ টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে আইসিসি। নতুন টুর্নামেন্টের সম্ভাব্য সূচী ২০২৫ ও ২০২৯ সাল। এছাড়া ২০২৬ ও ২০৩০ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ ও ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ তো আছেই!

ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও টি-টুয়েন্টি ও ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপ আয়োজন করতে চায় আইসিসি। ১৫ মার্চের মধ্যে বৈশ্বিক টুর্নামেন্টগুলো আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়ে সদস্য দেশগুলোর কাছে দরপত্র আহ্বান করেছে সংস্থাটি।

চাইলেই যে নতুন টুর্নামেন্টগুলো আয়োজন করে ফেলবে আইসিসি এমনও নয়। আগে সদস্য দেশগুলোর মধ্যে অনুমোদিত হতে হবে প্রস্তাব, সেখানে আসতে পারে সবচেয়ে বড় ধাক্কা। ক্রিকেটের ‘তিন মোড়ল’ খ্যাত- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড আগেই ভেটো দিয়ে রেখেছে এই টুর্নামেন্টগুলোর ব্যাপারে। গত অক্টোবরের বোর্ড সভায় প্রথমবারের মতো যা নিয়ে আলোচনা উঠতেই ক্ষোভ দেখিয়েছে ওই তিন বোর্ড।

প্রস্তাবনার পেছনে তিন মোড়লের ক্ষোভের কারণ ‘চারজাতি টুর্নামেন্ট’! ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও চতুর্থ আরেকটি দেশকে নিয়ে বিসিসিআই মস্তিষ্কপ্রসূত যে টুর্নামেন্টের সঙ্গে সাংঘর্ষিক হতে চলেছে আইসিসির নতুন দুই টুর্নামেন্ট। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ চলা অবস্থায় দ্বিপাক্ষিক সফরের জন্য আলাদা সময় বের করাও কঠিন হয়ে যাবে বলে মনে করে বোর্ড তিনটি।

জোর সমালোচনার পেছনে আছে আরও সব দাবি। ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট আইপিএলকে আরও লম্বা সময় ধরে আয়োজনের চেষ্টায় আছে বিসিসিআই। অন্যদিকে নিজেদের নতুন টুর্নামেন্ট ‘একশো বলের ক্রিকেট’ নিয়ে মাঠে নামছে ইংলিশ ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার আছে ‘বিগ ব্যাশ’। ঘরোয়া ওই তিন টুর্নামেন্টের জন্য আলাদা সূচি দাবি করেছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। যেসময়ে আন্তর্জাতিক ক্রিকেটই আয়োজনের বিপক্ষে তারা।

অন্যদিকে আইসিসির প্রধান নির্বাহী মনু শ্বনির দাবি, প্রতি বছর একটি করে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করলে বাড়বে আয়, লাভবান হবে ছোট দেশগুলো।

আরেকটা কারণে টি-টুয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ নিয়ে বিপাকে পড়তে পারে আইসিসি, তা হল অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা হতে পারে ক্রিকেটের, একই বছর হতে পারে টি-টুয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপও। একাধিক টুর্নামেন্ট আয়োজনের ধকল সামলে ওঠাই ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হতে চলেছে আইসিসির জন্য।

ট্যাগ: আইসিসিতিন মোড়ল প্রথালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বোজেসের ১০ বিলিয়ন ডলার

পরবর্তী

সাহসী ঐশী

পরবর্তী

সাহসী ঐশী

আম্পায়ারের ভুলে পেসারদের হতাশার দিন

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT