চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির নতুন চেয়ারম্যান গ্রেগ বার্কলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

লম্বা আর খিটমিটে প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা বাড়ছিল। খানিকটা সন্দেহও ছিল। শেষ পর্যন্ত সবকিছুকে পাশ কাটিয়ে আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) সাবেক প্রধান গ্রেগ বার্কলে।

দ্বিতীয় দফায় ভোটাভুটির পর সাউথ আফ্রিকার সমর্থন নিজের পক্ষে টেনে ১১ ভোট নিশ্চিত করেছেন বার্কলে। আইসিসির নিয়ম অনুযায়ী ১৬ দেশের ভোট থেকে আইসিসি প্রধান হতে অন্তত ১১ ভোট লাগবেই। সাউথ আফ্রিকার ভোট পাওয়ার পর সেটি নিশ্চিত হয়েছে, এরপরই বিজয়ী ঘোষণা করা হয় বার্কলেকে।

প্রথম দফায় ১০ ভোট পেয়েছিলেন বার্কলে, তার প্রতিদ্বন্দ্বী আইসিসির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ইমরান খাজা পান ৬ ভোট। সংস্থাটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর গত জুলাইয়ে সরে দাঁড়ানোর পর আপদকালীন সময়ে আইসিসির দায়িত্বে ছিলেন খাজা। তিনি কোনো নির্দিষ্ট দেশের প্রতিনিধি ছিলেন না।

বার্কলে নির্বাচিত হওয়াটা বেশ ধোঁয়াশা সৃষ্টি করেছে। কারণ এবারের নির্বাচন প্রক্রিয়া ছিল বেশ গোপনীয় ও সময়সাপেক্ষ। বড় ব্যাপার, বার্কলে নির্বাচিত হওয়ায় বড় সমস্যায় পড়তে চলেছে খোদ আইসিসিই। ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রতিবছর একটি করে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করার জন্য সদস্য দেশগুলোকে যে চাপ দিচ্ছিল সংস্থাটি, বার্কলে নিজেই তার ঘোরতর বিরোধী!

বছরের শুরুতে বার্কলে জানিয়েছিলেন, সদস্য দেশগুলোকে নিজেদের মতো করে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে দেয়ার অনুমতি দিতে হবে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার সঙ্গে মুম্বাইয়ে এক বৈঠক শেষে নিউজিল্যান্ড বোর্ডের সাবেক প্রধান সাক্ষাৎকারে জানান, আইসিসির টুর্নামেন্টগুলোর উপর নির্ভর থাকতে রাজি নন তারা।

প্রেসিডেন্ট প্রার্থী হয়ে বার্কলের প্রধান প্রতিশ্রুতি ছিল, আইসিসি ও দ্বিপাক্ষিক সিরিজগুলোর মধ্য ভারসাম্য আনবেন।

অন্যদিকে, নির্দিষ্ট কোনো দেশের প্রতিনিধিত্ব না করা খাজা চেয়েছিলেন প্রতিবছর একটি করে টুর্নামেন্ট আয়োজনের। ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত দুটি ওয়ানডে বিশ্বকাপ (নারী-পুরুষ উভয়), চারটি টি-টুয়েন্টি বিশ্বকাপ ও সেরা ছয় দলকে নিয়ে একটি আলাদা টুর্নামেন্ট আয়োজনের পক্ষে ছিলেন খাজা।

২০১২ সাল থেকে এনজেডসির পরিচালক পদে ছিলেন বার্কলে। এখন আইসিসির প্রধান নির্বাচিত হওয়ায় সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে সাবেক এ আইনজীবীকে।

ট্যাগ: গ্রেগ বার্কলেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউডে সুখ্যাতি ছড়াচ্ছেন রাজকুমার

পরবর্তী

নবম ওয়েজ বোর্ডের আয়কর-গ্র্যাচুইটি নিয়ে হাইকোর্টের রুল

পরবর্তী

নবম ওয়েজ বোর্ডের আয়কর-গ্র্যাচুইটি নিয়ে হাইকোর্টের রুল

নতুন উদ্যমে আসছে বিটিভির অনুষ্ঠানমালা

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT