চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির ওয়ানডে বর্ষসেরা বাবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডেতে ২০২১ সালের জন্য পাকিস্তানের বাবর আজমকে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করেছে আইসিসি। খেতাব জয়ের দৌড়ে বাংলাদেশের সাকিব আল হাসান, সাউথ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং ছিলেন বাবরের প্রতিদ্বন্দ্বী।

সবাইকে পেছনে ফেলে বর্ষসেরার খেতাব জিতে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর। সোমবার গত বছরের সেরা ক্রিকেটারের নাম জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

মেয়েদের ওয়ানডে ক্রিকেটে বর্ষসেরার খেতাব জিতেছেন ভারতের র‌্যাচেল হেয়হো। গত বছর ২২ ম্যাচে ৩৮.৮৬ গড়ে ৮৫৫ রান করেন তারকা ব্যাটার। যেখানে এক শতকের সাথে আছে পাঁচ অর্ধশতক।

ওয়ানডেতে ব্যাট হাতে গত বছর বেশ ধারাবাহিক ছিলেন বাবর। ৬ ম্যাচে ৬৭.৫ গড়ে ৪০৫ রান করেছেন। তার নেতৃত্বে সাউথ আফ্রিকার বিপক্ষে ২-১এ সিরিজ জিতেছিল পাকিস্তান। সিরিজে ২২৮ রান তুলে দুই ম্যাচেই সেরার পুরষ্কার জিতে নেন বাবর। প্রথম ম্যাচে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি।

পরের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০তে হেরেছে বাবরের দল। অধিনায়ক সেখানেও যথারীতি রানের মধ্যে ছিলেন। ৩ ম্যাচে করেন ১৭৭ রান। ১৫৮ রানের ক্যারিয়ারসেরা ইনিংসও রয়েছে যার মধ্যে। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিই পেলেন আইসিসি থেকে।

‘আমার ভক্ত ও সতীর্থদের ধন্যবাদ জানাই। তারা আমাকে সাহায্য না করলে এই অর্জন সম্ভব ছিল না। আইসিসিকেও ধন্যবাদ আমাকে পুরস্কৃত করার জন্য। যদি জিজ্ঞাসা করা হয় কোন ইনিংস সেরা, ইংলিশদের বিপক্ষে করা ১৫৮ রানের ইনিংসকেই বেছে নেবো। রানে ফিরতে সংগ্রাম করছিলাম, ওই ইনিংসটি পরে আমাকে সাহস যুগিয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি বর্ষসেরাপাকিস্তানবাবরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT