চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির ওয়ানডে বর্ষসেরার তালিকায় সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

গত বছর একদিনের ক্রিকেটে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য চার বর্ষসেরা ক্রিকেটার বেছে নিয়েছে আইসিসি। তালিকায় স্থান করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের সঙ্গে বাকি তিন ক্রিকেটার হলেন- পাকিস্তান অধিনায়ক ও ওপেনার বাবর আজম, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও সাউথ আফ্রিকার টপঅর্ডার ব্যাটসম্যান জানেমান মালান।

নতুন বছরের ২৪ জানুয়ারি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নাম ঘোষণা করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস, বিশ্বের বিশিষ্ট ক্রিকেট সাংবাদিক ও সম্প্রচারকদের সমন্বয়ে গঠিত অ্যাওয়ার্ড প্যানেল মনোনীতদের মধ্য থেকে একজনকে সেরা নির্বাচিত করবেন।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে ব্যাট-বলে স্বরূপে ফেরেন সাকিব। বছরের শুরুতে ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করেন। ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হারানোর সিরিজে ব্যাট হাতে করেন ১১৩ রান, বোলিংয়ে নেন ৬ উইকেট।

বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেন সাকিব। সিরিজে ব্যাট-বল উভয় ক্ষেত্রে ছিলেন খেই হারানো। তিন ম্যাচে ৩ উইকেট নেয়ার পাশাপাশি করেছিলেন মাত্র ১৯ রান।

পরে জিম্বাবুয়ে সফরে স্বরূপে ফেরেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারতে বসা দলকে ৬৩ রানের ইনিংসে বাঁচিয়ে নেন। তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে করেন ১৪৫ রান, শিকার ৮টি উইকেট।

Reneta

মনোনয়ন পাওয়া পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবছর মাত্র দুটি সিরিজ খেলেছেন। সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ৬ ম্যাচে নেমেছেন। ৬৭.৫০ গড়ে করেছেন ৪০৫ রান। আছে দুটি শতক ছাড়ানো ইনিংস।

প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পাওয়া সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার বাবর। ২২৮ করা সিরিজে দুম্যাচে সেরা খেলোয়াড় হন। শেষ ওয়ানডেতে দেন ৮২ বলে ৯৪ রানের ক্যামিও।

ঘরের মাঠে ইংলিশদের কাছে ৩-০ ব্যবধানে হারার সিরিজেও পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার ছিলেন বাবরই। তিন ম্যাচে ১১৭ রান করেন। তৃতীয় ওয়ানডেতে খেলেন ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংস।

গতবছর অভিষিক্ত প্রোটিয়া ব্যাটার জানেমান মালান এবছর খেলেছেন ৮টি একদিনের ম্যাচ। দুর্দান্ত ফর্মে থেকে প্রতিষ্ঠিত করেছেন টপঅর্ডারে। হয়েছেন বছরে একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান করে জায়গা নিয়েছেন বর্ষসেরা ওয়ানডে তালিকায়।

আইরিশ ওপেনার পল স্টার্লিং ১৪ ম্যাচে ৭৯.৬৬ গড়ে করেছেন ৭০৫ রান। তিনটি শতক ও দুটি অর্ধশতকে গড়েন বছরের সর্বোচ্চ রান। জানুয়ারিতে আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত শতকে শুরু করেন ২০২১ সাল। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে দুই শতকে করেন ২৮৫ রান।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেও তার ফর্ম ধারাবাহিক ছিল। তার ব্যাটে ভর করে আইরিশরা ২-১ ব্যবধানে সিরিজ জেতে। সাউথ আফ্রিকা সফরে এক ফিফটি করার পর রান খরায় ভোগেন স্টার্লিং। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে করেন ১০৮ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডেজিম্বাবুয়েপাকিস্তানবাবরবাংলাদেশমালানলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT