চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসিতে ‘চ্যালেঞ্জ’ ছুঁড়েছিলেন নাজমুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
নাজমুল হাসান (ফাইল ছবি)

নাজমুল হাসান (ফাইল ছবি)

বাংলাদেশের লভ্যাংশ নিয়ে আইসিসিতে নিজের প্রথম মিটিংয়েই চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার দাবি ছিল, বাংলাদেশকে কম টাকা দেওয়া হয়। পরে হিসাব করে দেখা যায় আসলেই বাংলাদেশ অনেক কম পায়।

‘আমি যখন আইসিসির কমিটির মিটিংয়ে প্রথম যাই, তখন একটা অবজেকশন করেছিলাম। বলেছিলাম, তোমরা যে টাকাটা ভাগ করো এটার বেসিসটা কী? আমি তখন হিসাব না করেই ওদের চ্যালেঞ্জ করেছিলাম যে বাংলাদেশ আর জিম্বাবুয়ে যে টাকা পাচ্ছে, সেটা অনেক কম অন্যদের চেয়ে।’ শুক্রবার গুলশানে নিজ বাসভবনে এসব কথা বলেন নাজমুল।

নাজমুলের দাবি তার কথা শুনেই সবার টনক নড়ে, ‘এটা নিয়ে যখন আলোচনা শুরু হলো, তখন দেখা গেল আসলেই বাংলাদেশ কম টাকা পায়। এত কম পাওয়ার কথা নয়। তখন সবাই রাজি হয় যে বাংলাদেশের বেশি টাকা প্রাপ্য।’

Banglabid

‘আমরা আইসিসির কাছে কোন ডোনেশন কিংবা করুণা চাইনি। শুধু জানতে চেয়েছি কেন বাংলাদেশ কম পাচ্ছে। আমি নিশ্চিত যেভাবেই হিসাব করা হোক না কেন, বাংলাদেশ অনেক দেশের চেয়ে বেশি টাকা পাবে।’

সম্প্রতি লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে নতুন একটি কাঠামো ঠিক করেছে আইসিসি। সেই কাঠামো অনুযায়ী ভারত আগের চেয়ে অনেক কম টাকা পাবে। প্রায় অর্ধেক।

‘আগের হিসাবে বেশি টাকা নিয়ে যাচ্ছিল ভারত। কিছু বেশি পাচ্ছিল ইংল্যান্ড। কিন্তু বাকিরা এতটা পাচ্ছিল না,’ মন্তব্য করে নাজমুল বলেন, ‘ভারতের সবকিছুতে আমরা সমর্থন করেছি। কিন্তু বাংলাদেশ টাকা বেশি পাবে, এই সুযোগও আমাকে নিতে হবে। বাংলাদেশ যে টাকা পাচ্ছে, তাতে তাদের আপত্তি নেই। ওরা চাচ্ছে ওদেরটা ঠিক থাক, আমরাও বেশি পাই।’

Reneta

বাংলাদেশ আগে পেত ৭৬ মিলিয়ন, নতুন কাঠামো অনুযায়ী আসবে ১৩২ মিলিয়ন।

‘এটা বাংলাদেশের মতো দেশের জন্য বিরাট ব্যাপার। সুতারং আইসিসির নতুন আর্থিক কাঠামো নিয়ে আমাদের কোন আপত্তি নেই। এখন ভারত যদি যৌক্তিক কোন উপায় দেখাতে পারে, যেখানে আমাদের পাওনা ঠিক থাকবে, আবার ওদেরটাও ঠিক থাকবে, তাহলে আমাদের আপত্তি নেই।’ আইসিসির নতুন প্রস্তাব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন নাজমুল হাসান।

তার ধারণা, ভারত তাই করবে। নতুন কোনও ফর্মুলা নিয়ে আসবে।

শোনা যাচ্ছে নিজেদের প্রস্তাব পাশ না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাবে না ভারত। কিন্তু বিসিবি সভাপতি মনে করছেন ভারত এই কাজ করবে না, ‘টাকার জন্য তারা এ ধরনের পদক্ষেপ নিবে, এটা আমি বিশ্বাস করি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসান পাপন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি আগামী নির্বাচনে অংশ নিলেই জঙ্গি হামলা কমবে: কাদের

পরবর্তী

তুলির ভর্তা সেরা

পরবর্তী

তুলির ভর্তা সেরা

পাকিস্তানের রাজনীতির মাঠে নতুন খেলোয়াড় মরিয়ম

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT