চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিডি থেকে নয়, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস চায় বিজিএমইএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A
বিজিএমইএ নেতারা চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপোর (আইসিডি) পরিবর্তে বন্দর থেকে আমদানি পণ্য খালাসের পদক্ষেপ নেয়ার জন্য চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

চট্টগ্রাম বন্দরের তুলনায় আইসিডি থেকে পণ্য খালাসে সময় ও খরচ বেশি লাগে। তাই দ্রুত পণ্য খালাস করতে এবং অতিরিক্ত খরচ কমাতে এই অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম. শাহজাহানের সাথে সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ আনুরোধ জানান।

Banglabid

মঙ্গলবার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজিএমইএ সভাপতি বলেন, বিশ্বের নানা দেশ থেকে আমদানি করা কাঁচামালবাহী কন্টেইনার বন্দরের ইয়ার্ড থেকে খালাস করতে পোশাক মালিকদের সময় লাগতো দুই দিন। কিন্তু বর্তমানে বেসরকারি আইসিডিগুলো থেকে সেই কন্টেইনার খালাস করতে সময় লাগছে ৬ থেকে ৭ দিন। পণ্য খালাসের বিলম্বের কারণে পোশাক উদ্যোক্তাদেরকে আর্থিক মাশুল দিতে হচ্ছে।

এছাড়া বেসরকারি আইসিডিতে প্রতি কন্টেইনারের জন্য যে পরিমাণ অর্থ আদায় করা হচ্ছে, তা বন্দরের তুলনায় কয়েকগুণ বেশি। এতে সংশ্লিষ্ট পোশাক শিল্প প্রতিষ্ঠানকে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে।

Reneta

তিনি বলেন, পোশাক শিল্প যখন কোভিড-১৯ মাহামারির প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে লিপ্ত, তখন চট্রগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে এই অতিরিক্ত সময়ক্ষেপণ ও বাড়তি চার্জ আদায় শিল্পের স্বাভাবিক গতিকে ব্যাহত করছে।

নিকট ভবিষ্যতে পোশাক রপ্তানি আরও বাড়বে- এমন আশা প্রকাশ করে ফারুক হাসান বলেন, এই বিষয়টিকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরের সামর্থ্য বাড়ানোর জন্য যথাযথ পরিকল্পনা প্রণয়ন করে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানাচ্ছি।

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম কোভিড-১৯ মহামারিকালে বিশ্ব অর্থনৈতিক মন্দাবস্থার প্রেক্ষিতে আর্ন্তজাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুত সম্পাদনের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম. শাহজাহান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত সম্পাদন করছে।

সভায় তিনি বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এজন্য বিজিএমইএ-সহ সব ষ্টেক হোল্ডারদের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক তানভীর আহমেদ, আব্দুল্লাহ হিল রাকিব, হারুন অর রশিদ, নাভিদুল হক, রাজীব চৌধুরী, মো. ইমরানুর রহমান, এম. মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবদুস সালাম, তানভির হাবিব, এ. এম. শফিউল করিম (খোকন) প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোশাকবিজিএমইএরপ্তানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় আরও ১৯৮ জনের মৃত্যু

পরবর্তী

বছরে একবার সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
স্বরাষ্ট্রমন্ত্রী ডোপ টেস্টের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরে একবার সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের আশুরায় তাজিয়া মিছিলের বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুরায় তাজিয়া মিছিল বন্ধ

সর্বশেষ

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

আগস্ট ৩১, ২০২৬

প্রতিপক্ষ ভালো, ‘ফাইট’ করতে চান বাংলাদেশ অধিনায়ক

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ এটা দেখতে চাই না: ববি হাজ্জাজ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT