ক্রিকেট

আইসিইউতে ক্রিকেটার মোশাররফ রুবেল

বাংলাদেশ ক্রিকেটার মোশাররফ রুবেল করোনায় আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মোশাররফ রুবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবারও অসুস্থ হয়ে পড়েছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তাকে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

মোশাররফ রুবেলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এ তথ্য। হাসপাতালের বিছানায় তার শুয়ে থাকার ছবি ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

২০১৯ সালে মোশাররফের ব্রেন টিউমার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তিনি পাড়ি দেন সিঙ্গাপুরে। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছিলেন।

কিন্তু কয়েক মাসের মধ্যে ফের মাথায় নতুন করে ধরা পড়েছে টিউমার। জাতীয় দলের সাবেক স্পিনার চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান খবরটি।

বিষয়:আইসিইউ বাংলাদেশ ক্রিকেট মোশাররফ রুবেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…