চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইল্যান্ড পিকে বাংলাদেশের পতাকা ওড়ালো ‘টিম বাংলাদেশ’

লায়লা নওশিনলায়লা নওশিন
৪:৩১ অপরাহ্ণ ২৩, মে ২০১৮
বাংলাদেশ
A A
আইল্যান্ড পিক

হিমালয়ের আরো একটি পর্বতচূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ালেন বাংলাদেশের এভারেস্টজয়ী প্রথম নারী নিশাত মজুমদার। তার সাথে ছিলেন অভিযাত্রী তারেক অনু। ১৭ মে স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে হিমালয়ের ২০,৩০৫ ফুট (৬১৮৯ মিটার) উচ্চতার ইমজাৎ সে বা আইল্যান্ড পিক জয় করেন তারা।

এর আগে এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের নেতৃত্বে গত ৬ মে বাংলাদেশ থেকে ৭ জনের এই দলটি নেপালে পৌঁছে। সেখান থেকে ৭ মে হেলিকপ্টারে করে লুকলা পৌঁছায় দলটি। লুকলা থেকে ট্রেকিং শুরু করে আস্তে আস্তে উঁচু থেকে আরো উঁচু স্থানে আরোহন করতে থাকে ৭ জনের এই দলটি। দলের দুই সদস্য সম্প্রতি বাংলা চ্যানেল জয়ী সোহাগ বিশ্বাস ও অভিযাত্রী ইয়াসমিন লিসা ৫০৮৭ মিটার পর্যন্ত উঠে বেসক্যাম্পে অবস্থান করেন।

এরপর ১৭ মে রাত দেড়টায় শিখরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন টিম বাংলাদেশের বাকি ৫ সদস্য এবং তিনজন শেরপা। সেদিন স্থানীয় সময় সকাল ৯ টায় ৫,৯৫৪ মিটার পৌঁছার পর খারাপ আবহাওয়া, বিশেষ করে হোয়াইট আউট শুরু হলে শেরপারা শিখর থেকে মাত্র ২৩৫ মিটার দূরত্ব থেকে অভিযাত্রীদের নিয়ে নেমে যাবার সিদ্ধান্ত নেয়। এ অবস্থায় নিশাত মজুমদার ও তারেক অণু জীবনের ঝুঁকি নিয়েই একজন শেরপাকে নিয়ে শিখরের দিকে যাত্রা শুরু করেন।

বাকি তিন অভিযাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারুফ কবির, সঙ্গীতশিল্পী কনক আদিত্য ও হাসান রানা বেসক্যাম্পে ফিরে যান। পরে দুপুর ১ টা ১৫ মিনিটে ঝুঁকিপূর্ণ বিরূপ আবহাওয়ার মাঝেই আইল্যান্ড পিকে পৌঁছান নিশাত মজুমদার ও তারেক অণু। এই অভিযাত্রায় টিম বাংলাদেশের স্পন্সর হিসেবে ছিল ইফাদ গ্রুপ।

এই অর্জনকে সকল প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চারপ্রিয়দের জন্য উৎসর্গ করেছে ‘টিম বাংলাদেশ’। আগামী ২৬ মে ঢাকায় ফেরার কথা রয়েছে টিম বাংলাদেশের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin6

সর্বশেষ

শান-সাউদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT