চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইরিশ ধাক্কা সামলে পাকিস্তানের প্রতিরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ পূর্বাহ্ণ ১৩, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অভিষেক টেস্টের প্রথমদিনে মাঠে নামতে পারেনি আয়ারল্যান্ড। দ্বিতীয়দিনে বোলিং পেয়ে পাকিস্তানকে চেপেই ধরেছিল সাদা পোশাকে নবাগত দলটি। তবে শাদাব-ফাহিম জুটিতে প্রতিরোধ গড়েই দিন শেষ করেছে পাকিস্তান।

ডাবলিনে শনিবার ৭৬ ওভার খেলা হয়েছে। তাতে ৬ উইকেটে ২৬৮ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান।

উদ্বোধন করতে এসে অভিজ্ঞ আজহার আলি (৪) ও অভিষিক্ত ইমাম-উল-হককে (৭) হারিয়ে শুরু করে পাকিস্তান। তিনে নামা হারিস সোহেল সেখান থেকে আসাদ শফিককে নিয়ে ৫৮ রান যোগ করে শুরুর ধাক্কাটা সামলান। সোহেল ৩১ রানে ফিরলে শফিককে সঙ্গে দেন বাবর আজম (১৪)।

কেউই যখন ইনিংস বড় করতে পারছিলেন না, তখন ৪৯ রানের আরেকটি জুটিতে উইকেটে জমে সম্ভাবনা জাগান শফিক ও সরফরাজ আহমেদ। কিন্তু অধিনায়ক সরফরাজও (২০) ইনিংস বড় করতে ব্যর্থ হন।

ফিফটি তুলে নেয়া শফিকও থামেন কিছুপর, ৬২ রানে। একসময় ১৫৯ রানেই টপঅর্ডারের ছয় জনকে হারিয়ে বিপদের আভাস পায় সফরকারীরা। শঙ্কার সেই মেঘ কাটিয়ে দেন শাদাব খান ও ফাহিম আশরাফ। দুজনে ১১৯ রানের প্রতিরোধ গড়ে অবিচ্ছিন্ন আছেন।

শাদাব ৫২ ও ফাহিম ৬১ রানে তৃতীয় দিনের লড়াই শুরু করবেন।

আইরিশদের টেস্ট ইতিহাসের প্রথম উইকেটটি পান বয়ড রেনকিন, আজহারকে পোটারফিল্ডের ক্যাচ বানিয়ে। সেই অর্থে তাদের ইতিহাসের প্রথম ক্যাচটির মালিক পোটারফিল্ড।

পরে শফিকের উইকেট নিয়ে রেনকিনের দখলে ২ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন টিম মুরতাগ ও স্টুয়ার্ট থম্পসনও।

শেয়ারTweetPin5
পূর্ববর্তী

কোটা সংস্কার: শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

পরবর্তী

ছেলের লিভারে নতুন জীবন পেলেন ‘মা’

পরবর্তী

ছেলের লিভারে নতুন জীবন পেলেন 'মা'

সেল্টাকে আধা ডজন গোল দিয়ে ‘ঝামেলায়’ জিদান

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT