চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইরিনের কণ্ঠে ফের বাউন্ডারি হাঁকানোর ইঙ্গিত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১৬, মে ২০১৯
বিনোদন
A A

প্রথমবার কলকাতার সিনেমায় কাজ করলেন চিত্রনায়িকা আইরিন। গেল মাসে টানা শুটিং করেছেন তিনি। দেশে ফেরার পর সেখানকার শুটিং অভিজ্ঞতা ও আগামী দিনে ক্যারিয়ার নিয়ে নিজের পরিকল্পনার কথা শেয়ার করলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

কলকাতার নির্মাতা রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত আইরিনের ওই ছবির নাম ‘শিবরাত্রি’। একটানা শুটিং শেষ করেছেন এই নায়িকা। দু-দেশের ইন্ডাস্ট্রির তুলনা করে আইরিন বলেন, কলকাতায় খুব আর্লি কল টাইম থাকতো। ভোর ৪ টায় উঠে তৈরি হতে হতো। একঘণ্টা জার্নি করে শুটিং স্পটে যেতাম।

ঝালদা, পুরুলিয়া অঞ্চলে একেবারে লোকালয়ের বাইরে গিয়ে শুটিং করতেন আইরিন। এমনও দেখেছেন সেখানে সভ্যতার ছোঁয়া লাগেনি। মানুষের জীবনযাত্রার মানে আধুনিকতা নেই। শুটিংয়ের ফাঁকে ওইসব মানুষদের সঙ্গে মিশে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন আইরিন।

তিনি বলেন, কলকাতার ইন্ডাস্ট্রির টেকনিক্যালি অনেক এগিয়েছে, এটা তাদের ছবিতে কাজ করে আমার মনে হয়েছে। যেমন- আমার ফিল্ম ক্যারিয়ারে এই প্রথম লাইভ সাউন্ডে কাজ করলাম। এর আগে কখনো কাজ করিনি। আমাদের এখানে পরে ডাবিং হয়। কিন্তু আমি কাজ করেছি একটু ভিন্নভাবে। পুরো ছবিটার সাউন্ড হয়েছে লাইভ সাউন্ড। ছবিতে আমার চরিত্রের নাম অঞ্জলি। যে কিনা একজন স্বাধীনচেতা নারী। ছবিতে কাজের অভিজ্ঞতা আমার কাছে এক কথায় অসাধারণ। চিত্রনাট্য ও ভাবনা ধরে ধরে শুটিং হয়েছে।

চলচ্চিত্রের পাশাপাশি তিনটি ওয়েব সিরিজে কাজ করেছেন আইরিন। জানালেন, ওয়েব সিরিজের কাজের টেস্ট। বললেন, ওয়েব সিরিজের কাজের টেস্ট পুরোপুরি সিনেমার মতো। আমাদের দেশের এই মাধ্যমটি জনপ্রিয়তার জায়গাটা এখনও কম। রাজধানী বা কয়েকটি শহরে এর দর্শক তৈরি হয়েছে। তবে ধীরে ধীরে দর্শক বাড়ছে। বাংলাদেশে কয়েকটি প্রতিষ্ঠান ওয়েব সিরিজ নির্মাণ বাড়াচ্ছে।

আইরিন বলেন, একটি সিনেমা যেমন চিন্তাভাবনা নিয়ে তৈরি করতে হয় ওয়েব সিরিজও সিনেমার মতো করে তৈরি করতে হয়। সিনেস্পটের ব্যানারে আমি তিনটি ওয়েব সিরিজে কাজ করেছি। অনন্য মামুন পরিচালিত পার্টনার, ধোঁকা এবং সৈকত নাসির পরিচালিত ট্র‌্যাপ। তিনটিতেই কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। সিনেমা থেকে বেরিয়ে ওয়েব সিরিজ করেছি দুটোর টেস্ট খুব সিমিলার লেগেছে। ঈদের সময় সিনেস্পটের ব্যানারে ওয়েব সিরিজ প্রকাশ হতে পারে, তখন দর্শক দেখতে বুঝতে পারবেন।

Reneta

সবশেষে আইরিন জানালেন, নতুন কাজের খবর। বললেন, কলকাতার আরও ছবিতে কাজের কথা আগাচ্ছে। ব্যাটে-বলে মিলে যাওয়ার সম্ভাবনা বেশী। ঠিকঠাক টাইমিং হলে আবারও বাউন্ডারি হাঁকানোর ইঙ্গিত দিলেন এই নায়িকা।

এদিকে অনেকদিন ধরে বড় পর্দায় নেই আইরিনের নতুন কোনো ছবি। এমনটা কেন হচ্ছে আইরিন নিজেও বুঝতে পারছেন না! জানালেন, একটার পর একটা নিয়মিত কাজ করছেন। শুটিং হচ্ছে, শেষ হচ্ছে। কিন্তু ছবি মুক্তি কেন পাচ্ছে না, এ দায় কিছুটা হলেও প্রোডাকশন হাউজের বলে মনে করেন আইরিন।

তিনি মনে করেন, অনেকদিন ধরে ছবি মুক্তি না পাওয়া তার জন্য নেগেটিভ বিষয়। তাই এ বছর তার কয়েকটি ছবি আসতেই হবে।

আইরিন বলেন, পরিচালক, প্রযোজক, শিল্পী প্রত্যেকেই নিজেদের ছবি ধারণ করে। সুযোগ সুবিধার জায়গা থেকে নির্মাণের সঙ্গে জড়িতরা ঠিক করেন কোন সময় ছবি মুক্তি দেয়া ঠিক হবে। এরমধ্যে আমি কয়েকটি ছবি শেষ করেছি। আসলেই জানিনা মুক্তির তারিখ কবে! এটা নেতিবাচক অ্যাপ্রোচ। তবে হ্যাঁ, এ বছর কয়েকটি ছবি আমার আসতেই হবে। নো ওয়ে!

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইরিন সুলতানাওয়েব সিরিজকলকাতাচিত্রনায়কলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাংরি নাকি’র সহপ্রতিষ্ঠাতা তৌসিফ আহমেদ মারা গেছেন

পরবর্তী

সাংবাদিককে চুমু খাওয়ায় দুই লাখ টাকা জরিমানা

পরবর্তী

সাংবাদিককে চুমু খাওয়ায় দুই লাখ টাকা জরিমানা

মরে নয়, পড়ে বুঝুন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT