চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোন ৮ এর ব্যাটারি ফুলে ওঠার কারণ তদন্ত হচ্ছে

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
১:৪৯ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
আইফোন ৮ এর ব্যাটারিতে সমস্যা

অ্যাপলের আইফোন ৮ ডিভাইসের ব্যাটারিতে সমস্যা থাকার অভিযোগ উঠেছে। ডিভাইসটির ব্যাটারি ফুলে মূল কাঠামো বা বডি থেকে স্ক্রিন আলাদা হয়ে যাচ্ছে। তবে এতে কোনো বিস্ফোরণ কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে এক বিবৃতিতে অ্যাপল এ কথা জানিয়েছে। খুবই সংক্ষিপ্ত এক বিবৃতিতে অ্যাপল বলেছে, ‘বিষয়টি নিয়ে আমরা সতর্ক রয়েছি এবং ঘটনার কারণ তদন্ত হচ্ছে।’

আইফোনের ব্যাটারি ফুলের ওঠার প্রথম ঘটনাটি ঘটেছে তাইওয়ানে। দেশটির একজন গ্রাহক আইফোন ৮ কিনেছিলেন। কেনার পাঁচদিন পরই চার্জের সময় এটির ব্যাটারি ফুলে স্ক্রিন মূল কাঠামো বা বডি থেকে আলাদা হয়ে ওপরে উঠে যায়। পরে জাপান, চিন, কানাডা ও গ্রিস থেকেও অনুরূপ অভিযোগ পাওয়া যায়।

প্রতি বছর সেপ্টেম্বরে আইফোনের নতুন সংস্করণ বাজারে আসে। সে ধারাবাহিকতায় অ্যাপল ১২ সেপ্টেম্বর আইফোন ৮ ও ৮ প্লাস এবং দশক পূর্তি সংস্করণ আইফোন এক্স বা আইফোন টেন উন্মোচন করেছে। গত ২২ সেপ্টেম্বর অ্যাপলের আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, হংকং, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে বিক্রি শুরু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে রাখছে পাকিস্তান

মে ১২, ২০২৬

ইরান যুদ্ধের ধাক্কায় সাফল্যের খোঁজে চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

বিদেশে ভিসা আবেদনে ডিপোজিট পাঠানো সহজ হলো

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের এজেন্ট হিসেবে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT