নতুন বাজারে আসা অ্যাপলের আইফোন ১১ প্রো’র ক্যামেরা ‘ট্রাইফোবিয়া’র কারণ হচ্ছে বলে দাবি করেছেন ব্যবহাকারীরা।
মঙ্গলবার এর উদ্বোধন অনুষ্ঠানের পর অনেকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, এর আল্ট্রা ওয়াইড রিয়ার ক্যামেরা ও তিনটি উচ্চ শক্তিসম্পন্ন লেন্স খুব কাছাকাছি সংযোগ করা আছে। ক্যামেরার লেন্সগুলি হ্যান্ডসেটের টর্চ এবং ‘অডিও জুম’ মাইক্রোফোনের পাশাপাশি বসে।
শত শত স্মার্টফোন ব্যবহারকারী দাবি করেছেন, নতুন ডিজাইনের আইফোন তাদের ট্রাইফোবিয়ার কারণ হচ্ছে। ক্যামেরার লেন্সের ছোট ছোট গর্তগুলোগুলো মনের ভেতর বিদ্বেষ, ভয় ও শঙ্কা সৃষ্টি করছে!
ট্রাইফোবিয়া হচ্ছে বিরাগ তৈরি করে এমন কিছু ছোট ছোট গর্ত বা ঝাঁকের গোছা, যা মানুষের মনে ভীতি, সন্দেহ, বিদ্বেষ ও শঙ্কা সৃষ্টি করে থাকে।
ট্রাইফোবিয়ার কথা প্রথম প্রকাশ পায় ২০০৫ সালে অনলাইন ফোরাম র্যাডিড। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

আমেরিকান হরর স্টোরি অভিনেত্রী সারা পলসন এবং মডেল কেন্ডাল জেনার উভয়ের মধ্যে এর প্রভাব আছে। তারা স্বীকার করেছেন যে, তাদের মধ্যে এমন অবস্থা বিরাজমান।
এসেক্স ইউনিভার্সিটির দৃষ্টি বিজ্ঞানী ডা. জেফ কোল তার সহকর্মী প্রফেসর আর্নল্ড উইলকিন্সের সাথে প্রথম ট্রাইফোবিয়া নিয়ে সম্পূর্ণ গবেষণা কাজের অংশ ছিলেন।
ডা. কোল এবং প্রফেসর উইলকিন্স কিছু লোকের ওপর পরীক্ষা করে বলেছেন, ট্রাইফোবিয়ার ফলে তাদের কারো কারো বমি অবস্থা তৈরি হয়েছে এবং অনেকে বলেছেন যে, তারা কয়েকদিন ধরে তারা কাজে যেতে পারছেন না।
‘এটি বেশিরভাগ ক্ষেত্রে অক্ষমতার কারণ হতে পারে’-অধ্যাপক উইলকিন্স যোগ করেছেন।
অফিসিয়ালি মানসিক সমস্যা হিসেবে স্বীকৃত না হলেও মানসিক চাপ ও ভীতির কারণ হয়। এতে ব্যবহারকারীর মধ্যে ভয় ও বিরক্তি প্রকাশ পায়।
মঙ্গলবার আইফোন ১১ প্রো এবং প্রো ম্যাক্স সহ তিনটি নতুন আইফোন লঞ্চ করেছে অ্যাপল। দুটি স্মার্টফোনই সার্জিকাল গ্রেড স্টেইনলেস স্টিল এবং উন্নত ফিচারের ক্যামেরাসহ তৈরি।
উভয় স্মার্টফোনে একটি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে–একটিতে ৫.৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ২৪৩৬ x ১১২৫, অন্যটি ৬.৫-ইঞ্চি যার রেজোলিউশন ২৬২৬ x ১২৪২পিক্সেল। পিছনে তিনটি ক্যামেরা থাকবে–একটি ১২ এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ১২ এমপি টেলিফোটো লেন্স এবং আল্ট্রা-ওয়াইড ফটোগ্রাফির জন্য রয়েছে আরও একটি ১২ এমপি লেন্স। দুটি স্মার্টফোনই নতুন এ১৩ বায়োনিক চিপসেট দ্বারা চালিত।
দুটি স্মার্টফোনই মিডনাইট সবুজ, প্লাস স্পেস গ্রে, সিলভার এবং গোল্ডেন মডেলগুলিতে পাওয়া যাবে







