চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছর পূর্ণ করা অ্যাপলের স্মরণীয় ক্ষণে আইফোন এক্স

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৯:৫৯ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
আইফোন এক্সের নতুন ডিজাইন ও ফিচার প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্মোচিত হয়েছে আইফোন ৮। মার্কিন প্রযুক্তি জায়ান্টের ১০ বছর পূর্তিতে এই ফোনের নাম দেয়া হয়েছে আইফোন এক্স।

রোমান সংখ্যাতত্ত্বের বিবেচনায় এই আইফোনের এই সংস্করণকে আইফোন ১০ নামে ডাকাটাও দোষের কিছু নয়।

নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বের চেয়েও সবচেয়ে বেশি জল্পনা-কল্পনা রয়েছে স্টিভ জবস থিয়েটারে পর্দার সামনে আসা আইফোনটিকে ঘিরে।

মুখ দেখেই মালিক চিনতে পারবে এই ফোন, সামনের পুরোটাই হবে স্ক্রিন এবং অগমেন্টেড রিয়ালিটির মিশ্রণ। প্রযুক্তি উৎকর্ষতায় নতুন এই আইফোন অ্যাপলের এযাবৎকালের সব আইফোনকে ছাড়িয়ে যাবে এমনটাই ধারণা করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাই দামটাও হবে মানানসই।

প্রযুক্তি কিংবদন্তী স্টিভ জবসের হাত ধরে পথ চলা শুরু করা অ্যাপল দশ বছর পূর্তি করতে যাচ্ছে। এমন বিশেষক্ষণে আইফোনের পথচলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সারসংক্ষেপ তুলে ধরেছেন বিবিসি’র প্রযুক্তি ডেস্কের সম্পাদক লিও কেলিওন।

প্রজেক্ট পার্পল (২০০৫)
অ্যাপলের আইম্যাক এবং আইপড তখন বিশ্বে ভালোই সাড়া ফেলেছে। তবে নিজেদের ফোন নিয়ে দারুণ বিরক্ত ছিলেন স্টিভ জবস এবং আইওএস অপারেটিং সিস্টেমের সাবেক প্রধান স্কট ফর্স্টঅল। এরপরই প্রজেক্ট পার্পল নামের বিশেষ প্রকল্পের তোড়জোড় শুরু করলো অ্যাপলের প্রযুক্তিবিদরা। ব্যস ভিত্তি পেলো আজকের আইফোন।

Reneta

অ্যাপলের আইফোন এক্সের স্মরণীয় ১০ বছর পূর্তির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইওএস অ্যাপ স্টোর (২০০৮)
এখন সব মিলিয়ে আইফোনের জন্য প্রায় ২০ লাখ অ্যাপ বাজারে আছে। তবে শুরুতে বেশ নিঃসঙ্গই ছিলো আইফোন। তবে ২০০৮ সালের ৯ জুলাই আইওএস এর অ্যাপস্টোর উন্মুক্ত হওয়ার মাধ্যমে আইফোন স্ক্রিনে অ্যাপের অভাব দূর হয়।

আইফোনে কল্পনাপ্রসূত গরুর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোনে এলো সিরি (সেপ্টেম্বর ২০১০)
ভয়েস সার্চের মাধ্যমে ব্যবহারকারীর অনলাইন খোঁজাখুঁজিকে সহজ করে দিতে বাজারে আসে সিরি অ্যাপ। দ্য রক খ্যাত ডোয়াইন জনসনের মতো তারকাকে ব্যবহার করা হয় সিরি’র বিজ্ঞাপনে। তবুও শুরুতে এতো জনপ্রিয়তা পায়নি সিরি। তবে
কয়েক মাস পর আইফোনের সঙ্গী হয়ে সিরি করে বাজিমাত।

আইফোনে সिरी অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে প্রশ্নের উত্তর দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রথম সেলফি আইফোন এলো ( জুন ২০১০)
আইফোন ফোর প্রকাশ হওয়ার আগে শোনা যেতে থাকে এবার নতুন চমক থাকছে। ফ্রন্ট ক্যামেরা নিয়ে বাজারে আসে আইফোন ফোর। তবে তখন এই ক্যামেরা সেলফি নয় বরং ভিডিও কলের সুবিধার জন্যই বেশি আলোচিত হয়। কারণ ওই ফ্রন্ট ক্যামেরা দিয়ে মাত্র ০ দশমিক ৩ মেগাপিক্সেলের ছবিই তোলা যেতো।

ব্যক্তি স্মার্টফোন দিয়ে ছবি তোলার সময় ক্যামেরা দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযুক্তি কিংবদন্তীর মহাপ্রয়াণ (অক্টোবর ২০১১)
২০১১ সালের ৪ অক্টোবরে আইফোন ফোর এস নিয়ে মঞ্চে আসেন টিম কুক। স্টিভ জবসের মতো অতোটা আকর্ষণীয় ছিলো না তার এই মঞ্চে আসাটা। তাই খোদ বিবিসিও এই উপস্থাপনকে দেখেছিলো পানসে হিসেবেই। তবে কুক তখন ভেতরে ভেতরে জেনে গেছেন বন্ধু এবং ওস্তাদ স্টিভ জবসের জীবন সূর্য অস্ত যাচ্ছে।

অ্যাপলের আইফোন এক্স স্মরণীয় ১০ বছর পূর্তির অনুষ্ঠানে একজন ব্যক্তি স্মার্টফোন দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
পরদিন,৫ অক্টোবর সহকর্মী এবং প্রযুক্তিপ্রেমীদের কাঁদিয়ে চিরবিদায় নেন নতুনের অন্বেষণে অনুপ্রেরণা যোগানো স্টিভ জবস।
আজ মার্কিন সময় সকাল ১০ টায় এই প্রযুক্তি কিংবদন্তীর নামে নামকরণ করা অ্যাপল ক্যাম্পাসের মঞ্চেই দেখা দেবে বহুল প্রতীক্ষিত নতুন আইফোন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইফোন ১০আইফোন এইটআইফোন এক্সআইফোন-৮স্টিভ জবস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT