চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোনের সর্বশেষ সংস্করণ ১০এস এবং আইফোন ১০এস ম্যাক্স বাজারে আনছে গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

১ নভেম্বর থেকে বাজারে এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক আইফোন ১০এস এবং আইফোন ১০এস ম্যাক্স আনছে গ্রামীণফোন ।

আগামী ২৬ অক্টোবর. ২০১৮ (শুক্রবার) থেকে গ্রাহকরা গ্রামীণফোন সেন্টার এবং গ্রামীণফোন ওয়েবসাইট http://www.grameenphone.com এর মাধ্যমে এই ফোনগুলো প্রি-অর্ডার করতে পারবেন।

সেপ্টেম্বরে আইফোন প্রেমীদের এবছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন তিন মডেলের আইফোন আনে  অ্যাপল। এগুলোর মধ্যে টেনএস, টেনএস ম্যাক্স ঘিরেই আইফোন প্রেমীদের আগ্রহ বেশি। নতুন আইফোনগুলোর মডেলে পর্দার আকারের পাশাপাশি বাড়ানো হয়েছে অভ্যন্তরীণ ধারণ ক্ষমতা। রংয়ে আনা হয়েছে বৈচিত্র্য আর সেই সাথে প্রথমবারের মতো ডুয়েল সিমের যুগে প্রবেশ করল আইফোন।

৬.৫ ইঞ্চির পর্দা নিয়ে সবচেয়ে বড় পর্দার ফোন টেনএস ম্যাক্স। এর ব্যাটারিও অন্য সব আইফোনের চেয়ে বেশি। ফোনটিতে ৬৪ ও ২৫৬ গিগাবাইটের পাশাপাশি থাকছে ৫১২ গিগাবাইট স্টোরেজ।  স্পেস গ্রে, সিলভার ও গোল্ড – এ তিন রংয়ে পাওয়া যাবে স্মার্টফোনটি।  দাম শুরু এক হাজার ৯৯ ডলার থেকে। এটিই এখন পর্যন্ত সবচেয়ে দামী আইফোন।

৫.৮ ইঞ্চি ও এলইডি পর্দার পানিরোধক ফোন আইফোন টেনএস। দ্রুত কাজের জন্য এতে ব্যবহার করা হয়েছে এ টুয়েলভ বায়োনিক প্রসেসর। স্টোরেজ বাড়ানো হয়েছে ৫১২ গিগাবাইট পর্যন্ত। আইফোন টেনের তুলনায় ৩০ মিনিট বেশি চার্জ থাকবে এটিতে। এর দাম শুরু ৯৯৯ ডলার থেকে।

টেনএস এবং টেনএস ম্যাক্সের পেছনে রয়েছে দুই লেন্সের ১২ মেগাপিক্সেল ক্যামেরা। ডুয়েল ১২ মেগাপিক্সেল ক‍্যামেরার একটি ওয়াইড লেন্স আরেকটি টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও চ‍্যাটের জন্য সামনে আছে ৭ মেগাপিক্সেল ক‍্যামেরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইফোনগ্রামীণফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT