চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফা মঞ্চে তাক লাগালেন তারকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ন ২৫, জুন ২০১৮
বিনোদন
A A
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দু’দিন ধরেই চলছে বলিউডি মেজাজ ৷ ব্যাংককের নামী থিয়েটারে সম্পন্ন হল ১৯তম ইন্টারন্যাশানাল ইণ্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (আইফা)৷ আলোর সাজসজ্জার পাশাপাশি ছিল তারকাদের পারফরমেন্স।
গ্রিন কার্পেট, পুরস্কার বিতরণী ছাড়াও সেলেব্রিটিদের পারফর্মেন্স দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিল দর্শকমহল। ইতিমধ্যেই রেখার পারফর্মেন্সের পর আইফার সেরা পরিবেশনা হিসেবে বেছে নিয়েছে দর্শকরা ৷ কারণ দীর্ঘ ২০ বছর পর স্টেজে নাচ করলেন তিনি৷
অনুষ্ঠানের লাইমলাইট রেখা ছিনিয়ে নিলেও কয়েকজনের নাচে কোমর দুলিয়েছে ব্যাংককও। রণবীর কাপুরের পারফর্মেন্সে শুরু হল ধমাকেদার এন্ট্রি দিয়ে। সূত্রের খবর ছিল, রণবীরের সঙ্গে আলিয়ার নাচ করার কথা ছিল ৷ তবে খবরটি গুঞ্জন বলেই প্রমাণিত হল ৷ কারণ অভিনেত্রী আইফা অ্যাওয়ার্ডে হাজিরই ছিলেন না।
শ্রদ্ধা কাপুরের এনার্জেটিক পারফর্মেন্স দেখে বেশ উত্তেজনা ছড়িয়ে গিয়েছিল চারিদিকে৷ তারই ছবি ‘ওকে জানু’র আইটেম নাম্বার ‘হাম্মা হাম্মা’তে নাচ করেছিলেন তিনি। বাদ গেলেন না কৃতি স্যানন এবং অর্জুন কাপুরও ৷ ‘তুনে মারি এন্ট্রি’ গানের তালে তালে পা মেলালেন দু’জনে ৷ এই প্রথম অর্জুন এবং কৃতি একসঙ্গে পারফর্ম করলেন।
অন্যদিকে ববি দেওল এবং লুলিয়া ভান্তুরের হট পারফরমেন্সে মেতেছিল গোটা থিয়েটার। লুলিয়া লাইভ গানও গেয়ে শুনিয়েছেন। কার্তিক তিওয়ারি, আয়ুষ্মান খুরানা, অর্জুন কাপুর, রীতেশ দেশমুখের একসঙ্গে নাচের কিছু মজার ক্লিপিংও বেশ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়৷
জমজমাট হলেও এবারের আইফাতে অনুপস্থিত ছিলেন বহু তারকা। শাহরুখ খান, সালমান খান, সাইফ আলী খান, রণবীর সিং এনারা কেউই উপস্থিত ছিলেন না। অন্যদিকে আলিয়া ভাট, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, সোনম কাপুর, সোনাক্ষী সিনহারাও ছিলেন না অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। নেটিজেনের মতে ১৯ তম আইফা অ্যাওয়ার্ড খানিক ফাঁকা ফাঁকাই লাগছিল। -কলকাতা২৪
Jui  Banner Campaign
ট্যাগ: আলিয়া ভাটকারিনা কাপুরদীপিকা পাড়ুকোনপ্রিয়াঙ্কা চোপড়ারণবীর সিংশাহরুখ খানসাইফ আলী খানসালমান খানসোনম কাপুরসোনাক্ষী সিনহা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT