চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল শেষে দেশে ফিরে যা বললেন সাকিব

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৮:০০ অপরাহ্ণ ২৭, মে ২০১৬
স্পোর্টস
A A

আইপিএলের প্লে অফের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২২ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় দুইবারের চ্যাম্পিয়ন সাকিবদের কলকতা নাইট রাইডার্সকে। আইপিএল শেষে শুক্রবার বিকেলে কলকাতা থেকে দেশে ফিরেন সাকিব। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আইপিএল অভিজ্ঞতা ও ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলেন সাকিব। কথা বলেছেন বিস্ময় কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়েও।

কেমন ছিল এবারের আইপিএল অভিজ্ঞতা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, দল হিসেবে কেকেআর অনেক ভালো খেলেছে। আসলে সব সময় মানুষ যেমন পারফরম্যান্স চায় তা হয় না। আমি নিজেও সন্তুষ্ট নই আমার পারফরম্যান্স, তবে আমি বলব কেকআরের হয়ে আমাদের সবার লক্ষ্য ছিল টপ ফোরে দলকে কোয়ালিফাই করা। যা আমারা পেরেছি। তবে দুর্ভাগ্যজনক ভাবে ফাইনাল খেলতে পারলাম না।

আইপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ব্যক্তিগতভাবে আমার পারফরম্যান্স ভালো হয়নি। সর্বোপরি আমি নিজেও সন্তুষ্ট না পারফরম্যান্স নিয়ে।

কাটার মাস্টার মুস্তাফিজ নিয়ে সাকিব বলেন, মুস্তাফিজের জন্য প্রথম আইপিএল, নতুন অভিজ্ঞতা ছিল। সব মিলিয়ে আইপিএলের মতো বড় আসরে দুইজন বাংলাদেশির প্রতিনিধিত্ব অনেক বড় একটা ব্যাপার।

এলিমিনেটর ম্যাচে সেরা একাদশে ছিলেন না সাকিব, এ সম্পর্কে তিনি বলেন, এটা পুরোপুরিই দলীয় সিদ্ধান্ত, টিম জেতার জন্য টিম ম্যানেজমেন্ট যা ভালো মনে করে, যে কম্বিনেশন করে সবারই সেটার উপর আস্থা রাখতে হয়। তবে আমি যখনই সুযোগ পাই আমার চেষ্টা থাকবে ভালো করার।

সর্বশেষে ঢাকা প্রিমিয়ার লিগে নিজের দল আবাহনী নিয়ে সাকিব আল হাসান বলেন, আবাহনীর কি অবস্থা আমি জানি না, কাল মাঠে নামব, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অাইপিএলসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT