চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল: প্লে-অফে কে কার প্রতিপক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আরব আমিরাতে আইপিএলের চলতি আসরের লিগপর্ব শেষ হয়েছে। ঠিক হয়ে গেছে প্লে-অফের চার দল ও প্রতিপক্ষ। এবার লড়াই শিরোপার শেষ ধাপের। দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু আর কলকাতা গেছে শেষের রোমাঞ্চে।

টেবিলের শীর্ষে এবার দিল্লি ক্যাপিটালস। ১৪ ম্যাচে ১০ জয়ে সর্বোচ্চ ২০ পয়েন্ট তাদের। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস আছে দুইয়ে, সমান ম্যাচে ১৮ পয়েন্ট তাদের। এ দুদল খেলবে প্রথম কোয়ালিফায়ারে।

দিল্লি ও চেন্নাইয়ের মধ্যকার প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। পরাজিত দলেরও সুযোগ থাকবে আরেকটি পরীক্ষার। তাদের নামতে হবে এলিমিনেটরের জয়ী দলের বিপক্ষে।

Banglabid

এলিমিনেটরে খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচে চেন্নাইয়ের সমান ১৮ পয়েন্ট বেঙ্গালুরুর। কিন্তু রানরেটে টেবিলের তিনে তারা।

১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের চতুর্থ দল হয়েছে কলকাতা। তারা বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে এলিমিনেটরে। হারা দলটি ছিটকে যাবে আসর থেকে। জয়ী দল আরেকটি সুযোগ পারে নিজেদের পরীক্ষায় পাশ করাতে।

সেক্ষেত্রে এলিমিনেটরে কলকাতা ও বেঙ্গালুরুর মধ্যকার জয়ী দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে ফাইনালের টিকেট কাটতে। যাতে তাদের প্রতিপক্ষ হবে দিল্লি ও চেন্নাইয়ের মধ্যকার প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলটি। এখান থেকে জয়ীরা যাবে ফাইনালে। প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল তো শিরোপার মঞ্চের টিকেট কেটে বসে আছে আগেই।

Reneta

এবার ১৪ ম্যাচে কলকাতার সমান ১৪ পয়েন্টে টেবিলের পাঁচে থেকে আইপিএল শেষ করল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। রানরেটে তাদের প্লে-অফের স্বপ্ন ভেস্তে গেছে। পাঞ্জাব টেবিলের ছয়ে, ১২ পয়েন্ট তাদের।

১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে থেকে আসর শেষ করেছে মোস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়্যালস। ৬ পয়েন্ট নিয়ে তলানির দল হয়ে থাকল সানরাইজার্স হায়দরাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২১কলকাতাচেন্নাইদিল্লিবেঙ্গালুরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ ২০৭, জয় ৬০ রানে

পরবর্তী

ব্রাজিলে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়াল

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়াল

ফেসবুকের লোগো সহ কীবোর্ডের উপর ব্লক চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহে দ্বিতীয়বারের মত বিভ্রাটে ফেসবুকের দুঃখপ্রকাশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT