চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন গেইল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

আইপিএলের এবারের আসরে এখনও নিজের সহজাত অতিমানবীয় রূপ ধারণ করতে না পারার
আক্ষেপ নিয়েই জীবনের মধুরতম অভিজ্ঞতা অর্জনে জ্যামাইকা ফিরে যাচ্ছেন
ক্যারিবীয়ান ঝড় ক্রিস গেইল।

তাদের প্রথম সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সময়টিতে
স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরছেন টি-২০ ক্রিকেটের সবচেয়ে সফল এই
ব্যাটসম্যান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আগামী দুইটি ম্যাচ
তিনি খেলতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে।

দলের হয়ে সর্বশেষ দুই ম্যাচে যার মোট সংগ্রহ ১ রান, তার অনুপস্থিতি আর এমন কি উদ্বেগের? নিজের দিনে নির্বিকারভাবে চার-ছয়ের ফোয়ারা ছোটানো গেইল প্রসঙ্গে প্রশ্নটা একেবারেই বালখিল্য।  

সানরাইজার্স হায়দারবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গেইল ১ রানে আউট হলেও ২২৭ রানের বড় সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। জয় পায় ৪৫ রানের। আর দ্বিতীয় ম্যাচে ০ রানেই ফিরে যাওয়া গেইলের দল ১৯১ রান করেও দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৭ উইকেটের বড় পরাজয় বরণ করে।

আগামীকাল (২০ এপ্রিল) গেইলের দানবীয় আগ্রাসনের সাক্ষী ওয়াংখেরে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে ভিরাট কোহলির ব্যাঙ্গালুরু।

টি-২০ বিশ্বকাপে এই মাঠেই ৪৮ বলে অপরাজিত ১০০ রানের অনিন্দ্যসুন্দর এক ইনিংসের মালিক গেইলের অভাবটা তাই বেশ ভালোই অনুভূত হবে। এর একদিন পরের প্রতিপক্ষ রাইজিং পুনে সুপারজায়ান্টসদের জন্যও স্বস্তির খবর, গেইল থাকছেন না।

Reneta

 তবে কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, সরফরাজ খানরাও পাহাড়সম সংগ্রহে সামর্থ্যের পরিচয় দিয়েছেন গত ম্যাচগুলোতে।  

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT