চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল ছেড়ে আসবেন সাকিব?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে প্রথম ম্যাচ খেলার পর থেকেই একাদশের বাইরে সাকিব আল হাসান। আঙুলের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর তেমন ম্যাচ খেলতে না পারায় এ অলরাউন্ডারের বিশ্বকাপ প্রস্তুতি যথাযথ হচ্ছে কিনা; তা নিয়ে আলোচনা তুঙ্গে। এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপ-প্রস্তুতির ক্যাম্পে সাকিবের উপস্থিতি প্রত্যাশা করে বোর্ড। এজন্য বোর্ড থেকে তাকে চিঠিও পাঠানো হচ্ছে।

‘আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমি বলেছি, সাকিবকে চিঠি পাঠাতে। বলেছি এখনই চিঠিটা দিয়ে দিতে। তারপর দেখা যাক সে কী প্রতিক্রিয়া দেয়।’

‘আমাদের যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে, ক্যাম্প শুরু হলে সে (সাকিব) আসবে কি আসবে না এটা নিয়ে আমার সঙ্গে কথা হয়নি। আমার মনে হয়েছে ক্যাম্প শুরু হচ্ছে, একটা চিঠি দেয়া দরকার…সে জয়েন করতে পারে। ক্যাম্প ২২ তারিখ থেকে শুরু হচ্ছে,’-বলেন বিসিবি সভাপতি।

সাকিব প্রথম দিন থেকেই বিশ্বকাপের ক্যাম্পে যোগ দিলে হায়দরাবাদের ডেরায় থাকার সুযোগ পাবেন আর একটি ম্যাচ। দলটির অষ্টম ম্যাচ আগামী বুধবার। তারপরই তল্পিতল্পাসহ ফিরে আসতে হবে ঢাকায়।

ব্যক্তিগত প্রস্তুতির জন্য সাকিব অবশ্য তার ছোটবেলার কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে (বিকিএসপির সাবেক কোচ) ডেকে ভারতে নিয়ে গেছেন। অতীতেও দেখা গেছে ব্যাটিং-বোলিংয়ে কোনো সমস্যায় পড়লে সালাউদ্দিনের শরণাপন্ন হতে। এবার সাকিব ভারতে থাকায় শিষ্যের প্রয়োজনে গুরু উড়ে যান সেখানেই।

আইপিএলে হায়দরাবাদের হয়ে খেলার জন্য সাকিব দেশ ছাড়েন ২২ মার্চ। দুই দিন পর দলের প্রথম ম্যাচ খেলেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে সুযোগ পাননি সাকিব; বোলিংয়ে ৩.৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। আর ফেরা হয়নি একাদশে।

Reneta

৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনাল খেলার সময় বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা পান সাকিব। সে কারণে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি। গত আড়াই মাসে আইপিএলের একটি মাত্র ম্যাচই খেলেছেন সাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলবিশ্বকাপ-২০১৯বিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT