চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে দারুণ শুরু মোস্তাফিজের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের চলতি আসরে নিজের প্রথম ম্যাচে আলো ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। গুজরাটের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ইনিংস সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন বাহাতি পেসার।

বল হাতে সবচেয়ে কম খরুচেও ছিলেন বাংলাদেশের এ পেসার। ৪ ওভারে ৫.৭৫ ইকোনোমিতে মোট ২৩ রান দিয়েছেন কাটার মাস্টার। তার বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ১৭১ রানের বেশি তুলতে পারেনি গুজরাট টাইটান্স।

বুধবার মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লী ক্যাপিটালস। প্রথম ওভারেই বল হাতে আসেন মোস্তাফিজুর রহমান। ম্যাচের তৃতীয় বলে ম্যাথু ওয়েডকে ফিরিয়ে দিল্লীকে প্রথম সাফল্যও এনে দেন তিনিই।

১৩ রান করা বিজয় শংকরকে সাজঘরে ফেরান কুলদীপ যাদব। তৃতীয় উইকেটে শুবমন গিলকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৩১ রানে পান্ডিয়া আউট হন খলিল আহমেদের বলে।

৬ চার ও ৪ ছয়ে ৮৪ রান করা গিলকেও সাজঘরের পথ দেখান খলিল। ইনিংসের শেষ ওভারে বল হাতে আবারও জ্বলে ওঠেন মোস্তাফিজ। আগের ম্যাচে ৪০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা রাহুল টেওয়াটিয়াকে ফেরান ১৪ রানে। একই ওভারের পঞ্চম বলে অভিনব মনোহরকে অক্ষর প্যাটেলের ক্যাচে পরিণত করেন কাটার মাস্টার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২২গিলবাংলাদেশমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

মে ১৭, ২০২৬

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT