চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলের ভয়ে কোহলিদের স্লেজিং করেন না অজিরা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ন ০৭, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলে খেলতে সমস্যা হতে পারে, এজন্য নাকি ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং করতে ভয় পান অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা! বিস্ফোরক এমন মন্তব্য করেছেন অজিদের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ভারতের বিপক্ষে খেলার সময় মানসিক দিক দিয়ে প্রতিপক্ষকে কাবু করার চেয়ে আইপিএলে লোভনীয় চুক্তির দিকেই অজি ক্রিকেটারদের নজর থাকে বলে মন্তব্য তার।

বিশ্ব ক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়ার দ্বৈরথ এমনিতেই বেশ জমজমাট। ২০০৮ সালে কথার লড়াইয়ে কেলেঙ্কারিই জন্ম দিয়েছিলেন দুদেশের ক্রিকেটাররা। ‘মাঙ্কি গেট’ নামে বিতর্কিত সিরিজ এখনো ক্রিকেটের অন্যতম কালো অধ্যায়। ২০১৮ সালেও কথার লড়াইয়ে জড়িয়েছে দুদল।

কিন্তু আইপিএলে এই ভারতীয়দের সঙ্গেই খেলতে হবে চিন্তা করে নাকি নিজেদের ‘খুনে’ মানসিকতা সরিয়ে রাখেন অজি ক্রিকেটাররা। বিগ স্পোর্টস ব্রেকফাস্টকে এমনই বলেছেন ক্লার্ক।

‘সবাই জানে ঘরোয়া আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে অর্থনৈতিক দিক থেকে ভারত কতটা শক্তিশালী।’

‘আমি বিশ্বাস করি শুধু অস্ট্রেলিয়াই না, বিশ্বের অন্য দেশগুলোও একটা সময় ভারতের কাছে নিজেদের অসহায় বোধ করে। তারা কোহলি আর তার সতীর্থদের স্লেজিং করতে ভয় পায় কারণ তারা জানে এপ্রিল-মে মাসে আইপিএল খেলতে হবে।’

ক্লার্কের মতে আগ্রাসী মনোভাবের অনেক অস্ট্রেলিয়ানই নখদন্তহীন হয়ে পড়ছেন কারণ তারা মনে করেন কোহলিকে কখনই স্লেজিং করেননি এ কারণেই নাকি নিলামের সেরা দশে থাকতে পেরেছেন তারা।

Reneta

‘তারা মনে করে যে আমি তো কোহলিকে কখনই স্লেজিং করিনি, সে আমাকে বেঙ্গালুরুতে নেবে আর আমি ছয় সপ্তাহের জন্য ১০ লাখ ডলার কামাবো।’

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআইপিএলকোহলিক্লার্কলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজি-জুভেন্টাসও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT