চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলের জন্য পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

পিছিয়ে নেয়া হল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী ১০ জুন লর্ডসে ম্যাচটি হওয়ার কথা ছিল। পিছিয়ে তা হবে ১৮ থেকে ২৩ জুনে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, আইপিএল সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়াতে ব্যাঘাত ঘটল আইসিসির এই টুর্নামেন্টে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল বিবেচনায় ধরে নেয়া যায় ভারত ফাইনাল খেলবেই। ৪৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিরাট কোহলিরা, সিরিজ প্রতি জয়ের হিসাবে শতকরা পয়েন্ট ৭১.৭। ৪২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে নিউজিল্যান্ড, শতকরা পয়েন্ট ৭০.০। শতকরা ৬৯.২ পয়েন্টে তিনে অস্ট্রেলিয়া, আর ৬৮.৭ পয়েন্টে চারে ইংল্যান্ড।

লর্ডসের ফাইনালের আগে ভারতের মাটিতে সিরিজ খেলবে ইংল্যান্ড, সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ আছে অস্ট্রেলিয়ার। ফাইনালে খেলতে হলে নিজ নিজ সিরিজে জিততেই হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে।

যেহেতু ভারতের ফাইনাল খেলা একপ্রকার নিশ্চিত, তাদের প্রস্তুতিতে বাধা হতে পারে আইপিএল। করোনার কারণে ২০২০ সালের আইপিএল অক্টোবরে হলেও ২০২১ সালে এপ্রিল-মে মাসেই হবে ১৪তম আইপিএল আসর।

সেই টুর্নামেন্ট খেলে ইংল্যান্ডে গিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা দলকে। কোয়ারেন্টাইন কাটিয়ে দলগুলো যেন পর্যাপ্ত প্রস্তুতি সারতে পারে সেজন্য পরিবর্তিত সূচি ঘোষণা করেছে আইসিসি।

ফাইনাল পেছানোয় খানিকটা সুবিধা হয়েছে ইংল্যান্ডের। জুনের শুরু নাগাদ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবে ইংলিশরা। দুইয়ে থাকা কিউদের হারাতে পারলে লর্ডসের ফাইনালে খেলার একটা সুযোগ তৈরি হবে জো রুটদের জন্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলআইপিএল ২০২১আইসিসিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT