চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএফএফ-টু প্রকল্পে আরও ৩ ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৮
অর্থনীতি
A A

বিশ্বব্যাংক ও সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি-টু (আইপিএফএফ-টু) প্রকল্পের আওতায় পার্টিসিপের্টিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিশন (পিএফআই) হিসেবে তালিকাভুক্ত হয়েছে আরও তিন বাণিজ্যিক ব্যাংক।

নতুন তালিকাভুক্ত ব্যাংকগুলো হলো- ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংক্রান্ত চুক্তি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Banglabid

আইপিএফএফ-টু প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৪০ কোটি ৩৭ ডলার সমপরিমাণ টাকা দীর্ঘমেয়াদী ঋণ বিতরণ করা হবে।

এ প্রকল্পের আওতায় অর্থায়নযোগ্য খাতগুলো হল- বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ, নবায়নযোগ্য জ্বালানি ও সেবা, বন্দর (স্থল, জল ও বিমান) নির্মাণ ও উন্নয়ন, শিল্প বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক-মহাসড়ক, ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে নির্মাণ, পানি সরবরাহ ও স্যুয়ারেজ ব্যবস্থাপনা এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ও পার্ক উন্নয়ন।

এর আগে প্রথম পর্যায়ে চলতি বছরের আগস্টে আটটি ব্যাংক ও চার আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছিল। এগুলো হল- ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওয়ান ব্যাংক, দ্য সিটি ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠানগুলো হল- আইডিএলসি ফিন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেড ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি লিমিটেড।

Reneta

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। এ সময় বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক রথীন কুমার পাল, বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এ কে এম আব্দুল্লাহ এবং নির্বাচিত তিন ব্যাংকের প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জাতীয় ঐক্যফ্রন্ট থেকে কেউ কেউ যোগ দেবে ১৪ দলে’

পরবর্তী

পৃথ্বীতে শচীন-শেবাগ ও লারার ছবি

পরবর্তী

পৃথ্বীতে শচীন-শেবাগ ও লারার ছবি

বিভাগীয় শহরে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT